ডেস্ক রিপোর্ট: প্রকাশনা সংস্থা ‘ঐতিহ্য’ অমর একুশে বইমেলা ২০২৬ উপলক্ষ্যে প্রকাশ করতে যাচ্ছে ৪৮+ বিষয়ের উপর ১৭৫+ বই। সে ধারাবাহিকতায় আজ ২৭ ফেব্রুয়ারি ২০২৬ প্রকাশিত হলো—
* ঐতিহ্য রজতজয়ন্তী গ্রন্থমালা
◉ আমার বিশ্বাস
— আবদুল মান্নান সৈয়দ
প্রচ্ছদ : সেলিম হোসেন সাজু
মূল্য : ১৮০ টাকা
‘আমার বিশ্বাস’ নামে আমার শিল্প-সাহিত্য-জৈবনিক দৃষ্টিবাহী একটি লেখা লিখেছিলাম ১৯৮২ সালে।
‘দৈনিক ইত্তেফাক’-এর সাহিত্যপৃষ্ঠায় পরপর দুসংখ্যায় বেরিয়েছিল (১৬ এবং ২৩শে আগস্ট ১৯৮২ সালে)। পরে লেখাটির এক সংক্ষিপ্ত রূপ প্রকাশিত হয় কলকাতার ‘কাফেলা’ (জ্যৈষ্ঠ ১৩৮৯) পত্রিকায়।
এ বছর (১৯৮৩) মোটামুটি কাছাকাছি সময়ের মধ্যে লিখলাম আত্মবিশ্লেষক তিনটি রচনা : ‘আমার কবিতা’, ‘আমার গদ্য,’ এবং ‘আমার কথকতা’। লেখাগুলি প্রকাশিত হয়েছে নতুন পত্রিকা ‘সাহিত্য’ এর তিনটি সংখ্যায় (প্রথম, দ্বিতীয় ও চতুর্থ সংখ্যায়)। এই প্রণয়নগুলি সম্ভব হয়েছে কবি বন্ধু আনওয়ার আহমদের আন্তরিক ও বিরামহীন তাগাদায়।
সবমিলিয়ে একটি-কোনো দৃষ্টি এই সমস্ত লেখা থেকে পাঠকের চোখে স্পষ্ট হবে, বিনীত এই আশা রাখি।
—আবদুল মান্নান সৈয়দ
* স্মারকগ্রন্থ
◉ আমাদের ডা. জাফরুল্লাহ চৌধুরী
সম্পাদনা : জোবায়ের মিলন
প্রচ্ছদ : রাইসুল ইসলাম আসাদ
মূল্য : ৫৮০ টাকা।
প্রত্যেক মানুষই স্বতন্ত্র; একজন আরেকজনের মতো নন। কিন্তু কেউ কেউ আছেন যারা অসাধারণ। ডা. জাফরুল্লাহ চৌধুরী তাদেরই একজন।
মুক্তিযুদ্ধের চরমকালে জাফরুল্লাহ চৌধুরী নিজেকে আবিষ্কার করেছিলেন দেশের একনিষ্ঠ সেবক হিসেবে। সেই তিনিই আবার স্বাধীন দেশে হয়ে উঠলেন নিয়ম ভাঙার এবং নতুন নিয়ম গড়ার ও অজানা নিয়ম চালু করার পরার্থপর অপূর্ব যোদ্ধা—সমাজসংস্কার, গণতন্ত্র পুনরুদ্ধার, বিকল্পধারার স্বাস্থ্য আন্দোলন, নারীপ্রগতি, গ্রামমুখী পেশাদারি বিকাশের মহানায়ক। মানুষকে ভালোবেসে সবহারা মানুষের সঙ্গী হয়েছেন তিনি। রাজকীয় জীবনযাপন ছেড়ে, ব্যক্তিগত লোভ-লাভের মোহ-মায়া ত্যাগ করে নেমে এলেন সাধারণের কাতারে।
স্রোতের বিপরীতে কাজ করা যে কত কঠিন, তা জীবনের প্রতিদিন অনুভব করেছেন তিনি। কিন্তু তার লক্ষ্য থেকে কিছুই তাকে বিচ্যুত করতে পারেনি। সীমিত সক্ষমতা, অল্প প্রশিক্ষিত জনবল, বুক ভরা সাহস, ঝুঁকি গ্রহণের ক্ষমতা ও তার বিপ্লবী চেতনা এমন কিছু করে দেখিয়েছে, যা আগে কেউ কখনো ভাবেনি।
* জুলাই গণঅভ্যুত্থান
◉ বসন্ত আসবে বলে
—আহমাদ সাব্বির
প্রচ্ছদ : কাজী যুবাইর মাহমুদ
মূল্য : ২০০ টাকা।
জুলাই আমাদেরকে নতুন এক অভিজ্ঞতার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। যার কোনো পূর্বাভিজ্ঞতা আমাদের ছিল না। হয়তো-বা ভবিষ্যতেও আর হবে না।
সে অভিজ্ঞতাই হাজির হয়েছে এই পাঁচটি গল্পে। গল্পগুলো বিভিন্ন পত্র-পত্রিকা ও সাহিত্য সাময়িকীতে প্রকাশিত। কেয়ামতের আগেই ছোট্ট একটা
কেয়ামতের মুখোমুখি হয়েছিলাম আমরা—হয়তো-বা গল্পগুলো সেকথাই মনে করিয়ে দেবে।
* ইতিহাস
◉ বৌদ্ধ ভারত
মূল : প্রফেসর বিমান বিহারী মজুমদার এম এ ভাগবতরত্ন
সম্পাদনা, নবায়ন, ভূমিকা ও টীকা : খান মাহবুব
প্রচ্ছদ : সেলিম হোসেন সাজু
মূল্য : ২৩০ টাকা।
মানুষকে উপলক্ষ্য করেই বিশ্বের ঘটনাপ্রবাহ বিবর্তিত হয়েছে। টিকে থাকতে মানুষ যেমন প্রকৃতির ওপর নির্ভর করেছে, একই ক্রমে প্রকৃতি নিয়ত ঘটনায় মানুষ সৃষ্টির ভেদ বৃত্তান্তের খোঁজ করছে। সৃষ্টির ভেদে মানুষের প্রশ্ন- এই বিশ্ব, এই প্রকৃতি কেমন করে হলো? জিজ্ঞাসা নানামাত্রায় বহুরৈখিক পাখা মিলেছে। বিভিন্ন সময় বিভিন্ন ধর্মের মতবাদ ভারতে এসেছে এবং তা গ্রহণ বর্জনের মাধ্যমে সমাজের কলকবজা নতুন পথের অন্বেষ করেছে। এই ধারাবাহিকতায় বৌদ্ধধর্মের অমিয় বাণী সনাতনী ভারতীয় সমাজকে আকৃষ্ট করেছিল।
বৌদ্ধধর্ম প্রসারে প্রাচীন ভারতের ষোড়শ মহাজনপদ, মগধরাজ্য, মহারাজ কৌশম্বীরাজ, তক্ষশিলা, গৌতমবুদ্ধ, সারিপুত্র, হিউয়েন সাং, রাজা বিম্বিসার, চন্দ্রগুপ্ত, মৌর্য সাম্রাজ্য, আলেকজান্ডার, কৌটাল্য, সম্রাট অশোক, অশোক গিরিলিপি, স্তম্ভলিপি, জৈনধর্ম, শতবাহন বংশ, কুশাত্র বংশ, গান্ধ্যার ও ভারত উপমহাদেশের সামাজিক ও অর্থনৈতিক জীবনপ্রথা বর্ণনার মাঝে বৌদ্ধধর্মের প্রভাব ও বিস্তার সম্পর্কে আলোকায়ন ঘটানো হয়েছে। যুদ্ধবিগ্রহ পরিত্যাগ করে অহিংসার ধর্ম ও দর্শন কীভাবে ব্রাহ্মণ্যবাদী সমাজে প্রচারিত হয়েছিল তার ঐতিহাসিক বৃত্তান্ত তুলে ধরা হয়েছে এই গ্রন্থে। খ্রিষ্ট জন্মের ছয়শত বৎসর পূর্বে হিন্দু ভারত কীরূপে ধীরে ধীরে বৌদ্ধ ভারতে পরিণত হয়েছিল সেই বিষয়ের আখ্যান। এই গ্রন্থ ইতিহাসের পাঠ, ধর্ম, দর্শন ও সমাজপ্রবাহ জানার জন্য আবশ্যক।
* চিরায়ত
◉ ছাড়পত্র
—সুকান্ত ভট্টাচার্য
প্রচ্ছদ : সেলিম হোসেন সাজু
মূল্য : ১৮০ টাকা।
সুকান্তর কবিতা যাঁরা পড়বেন, তাঁরা একথা স্বীকার করবেন যে, সুকান্তর কবিতা শুধুই বিরাট সম্ভাবনার ইঙ্গিত নয়, তাতে আছে মহৎ পরিণতির সুস্পষ্ট পদধ্বনি।
‘ছাড়পত্র’ তাই বাংলা সাহিত্যে স্থায়ী আসন পাবে। কবিতার বিচিত্র কলাকৌশলে, ছন্দের আশ্চর্য দক্ষতায়, শব্দনির্বাচনের অশেষ নৈপুণ্যে এই কবিকিশোর রাজনৈতিক বিরুদ্ধবাদীদেরও অভিভূত করেছে।
কিন্তু আঙ্গিকের মায়ায় সুকান্ত কখনও বাঁধা পড়েনি।
—সুভাষ মুখোপাধ্যায়
* একগুচ্ছ রুমি
◉ আমি এবং রুমি
শামস-ই-তাবরিজীর’র আত্মজীবনী
মূল : উইলিয়াম সি চিতিক
অনুবাদ : আনোয়ার হোসেইন মঞ্জু
প্রচ্ছদ : আবুল ফাতাহ মুন্না
মূল্য : ৭৫০ টাকা।
শামস-ই-তাবরিজী সুফিবাদের এক রহস্যময় সাধক, যার জীবনের লক্ষ্য ছিল সামাজিক রীতিনীতির ঊর্ধ্বে উঠে আত্মোপলব্ধি।
জালালুদ্দীন রুমির সঙ্গে তাঁর সাক্ষাৎ রুমির জীবনে গভীর পরিবর্তন আনে। প্রফেসর উইলিয়াম সি চিতিক শামসের গ্রন্থ মাকালাত-ই শামস-ই-তাবরিজী–কে ইংরেজিতে অনুবাদ করে Me and Rumi : The Autobiography of Shams-i Tabrizi নামে প্রকাশ করেন।
এটি মূলত শামসের কথোপকথন ও উপদেশের সংকলন, যেখানে আধ্যাত্মিকতার পাশাপাশি জীবনের নানা দিক উঠে এসেছে।
* স্মৃতিকথা
◉ বাবার ছায়ায় বেড়ে ওঠা
—দেওয়ান সালাউদ্দিন বাবু
প্রচ্ছদ : আইয়ুব আল আমিন
মূল্য : ৫৬০ টাকা।
নব্বইয়ের গণআন্দোলনের পর গণতন্ত্র স্থায়ী হবে—এমন আশা জাগলেও পরে দেখা যায় বণিকতন্ত্র রাজনীতিকে প্রভাবিত করছে। জননেতাদের জায়গায় অর্থশালী গোষ্ঠী ক্ষমতার কেন্দ্রে এসেছে, ফলে গণমানুষের প্রত্যাশা পূরণ হয়নি। এই বাস্তবতায় পারিবারিক ঐতিহ্যে গণসংলগ্ন রাজনীতিতে আসা নেতাদের প্রতি কিছুটা আস্থা জন্মায়। সাবেক সাংসদ ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু-এর ‘বাবার ছায়ার বেড়ে ওঠা’ বইয়ে তাঁর পিতা দেওয়ান ইদ্রিস-এর দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা উঠে এসেছে। ব্যক্তিগত স্মৃতির সঙ্গে স্থানীয় ও জাতীয় ইতিহাসের নানা দিক এতে আন্তরিক ভাষায় তুলে ধরা হয়েছে, যা গণরাজনীতিতে আগ্রহীদের জন্য শিক্ষণীয়।
* অনুবাদ
◉ সুইস ফ্যামিলি রবিনসন
মূল : জোহান ওয়েইস
অনুবাদ : ইফতেখার আমিন
প্রচ্ছদ : সেলিম হোসেন সাজু
মূল্য : ৩৫০ টাকা।
সুইস কাউন্সিলর হর্নার, কমান্ডার ক্রুসেনস্টার্নের পরিচালনায় রুশ জাহাজ লে পডেসডা-য় বিশ্বভ্রমণে বেরিয়ে জাভার দক্ষিণ-পশ্চিমে নিউ গিনির উপকূলসংলগ্ন এক অজানা উর্বর দ্বীপ আবিষ্কার করেন। সেখানে অবতরণ করে তিনি বিস্ময়ের সঙ্গে এক জার্মানভাষী সুইস পাদরি উইলিয়াম ও তার পরিবারের সাক্ষাৎ পান। ১৭৯৮ সালের বিপ্লবে সর্বস্ব হারিয়ে উইলিয়াম প্রথমে ইংল্যান্ডে যান এবং ওটাহাইটে মিশনারি হিসেবে দায়িত্ব পেলেও পরে পোর্ট জ্যাকসনে মুক্ত উপনিবেশবাসী হওয়ার সিদ্ধান্ত নেন। প্রয়োজনীয় বীজ, গৃহপালিত পশু ও পরিবারসহ যাত্রা শুরু করলেও নিউ গিনির কাছে প্রবল ঝড়ে জাহাজ দিকভ্রান্ত ও বিধ্বস্ত হয়। দুর্দিনের অভিজ্ঞতা তিনি ডায়েরিতে লিপিবদ্ধ করেন এবং সেগুলো হর্নারের মাধ্যমে বন্ধুদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন।
স্টাফ রিপোর্টার: মাটি ও মানুষের জীবন, বাংলার লোকঐতিহ্য আর শেকড়ের কথাকে সৃষ্টির ভুবনে ধারণ করা কবি আবদুল হাই মাশরেকীর ১১৭তম জন্মোৎসবের তিন দিনব্যাপী আয়োজন শেষ হয়েছে।গতকাল মঙ্গলবার বাংলাদেশ শিল্পকলা একা ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে চলছে মাসব্যাপী ইসলামী বইমেলা। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ মেলা পাঠক ও বইপ্রেমীদে ...
লুতুব আলি, কলকাতা: প্রকৃতি প্রেমিক সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবস পালন করল পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চ। আজ কলকাতার শিয়ালদহর কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে আয়োজিত অনুষ্ঠানে কথাসাহিত্যিকের সা ...
ডেস্ক রিপোর্ট: নাচের উপর উচ্চতর প্রশিক্ষণ ও সাংস্কৃতিক আদান প্রদানে অংশগ্রহণের জন্য ফ্রান্সের জিয়ান লরিনজেট অফ জ্যাজ ড্যান্স কোম্পানির আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশি নৃত্যশিল্পী, কোরিওগ্রাফার ও নির্দেশ ...
সব মন্তব্য
No Comments