দেশের বাজারে স্বর্ণের দাম কমলো

প্রকাশ : 22 Oct 2026
দেশের বাজারে স্বর্ণের দাম কমলো

স্টাফ রিপোর্টার: দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। বুধবার ২২ অক্টোবর, ২০২৬ বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন দাম বৃহস্পতিবার ২২ অক্টোবর সকাল ১০টা থেকে সারাদেশে কার্যকর হবে।


বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি গ্রাম হিসাবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ ক্যারেট হলমার্কযুক্ত স্বর্ণ প্রতি গ্রাম ১৪,৮০৪ টাকা, ২১ ক্যারেট প্রতি গ্রাম ১৪,৩৫৫ টাকা, ১৮ ক্যারেট প্রতি গ্রাম ১২,১২০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি গ্রাম ১০,০০৫ টাকা ভ্যাট সহ নির্ধারণ করা হয়েছে।


গ্রামের হিসাবকে ভরিতে রূপান্তর করলে (১ ভরি = ১১.৬৬৪ গ্রাম) দাম দাঁড়ায়, ২২ ক্যারেট প্রতি ভরি প্রায় ১,৭২,৬৭৪ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ১,৬৭,৪৩৭ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ১,৪১,৩৬৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম প্রায় ১,১৬,৬৯৮ টাকা।


একই সাথে রৌপ্যের দামও সমন্বয় করা হয়েছে। ২২ ক্যারেট রৌপ্য প্রতি গ্রাম ৩৪৫ টাকা, ২১ ক্যারেট ৩৩০ টাকা, ১৮ ক্যারেট ২৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির রৌপ্য ২১৫ টাকা ভ্যাট সহ নির্ধারণ করা হয়েছে। ভরিতে হিসেবে যা দাঁড়ায় ২২ ক্যারেট ৪,০২৪ টাকা, ২১ ক্যারেট ৩,৮৪৯ টাকা, ১৮ ক্যারেট ৩,৩০১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ২,৫০৮ টাকা।


বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি নির্ধারণ করতে হবে এবং স্বর্ণ ও রৌপ্যের বিক্রয়মূল্যের সাথে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতাকে আলাদাভাবে ভ্যাট দিতে হবে না। তবে স্বর্ণ ও পাথর দিয়ে তৈরি অলংকারের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পাথরের ক্ষেত্রে ১৮ শতাংশ ভ্যাট দিতে হবে। এছাড়া পাথরের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল জুয়েলারি প্রতিষ্ঠানে এই বর্ধিত বিক্রয় মূল্য কার্যকর থাকবে বলে বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন।


সম্পর্কিত খবর

;