বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ে শিক্ষাকার্যক্রম স্বাভাবিক রাখতে আগামীকাল ৩০ নভেম্বর ২০২৫, রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাস চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভাগীয় চেয়ারম্যান এবং ইনস্টিটিউট পরিচালকবৃন্দ সংশ্লিষ্ট ডিনদের সাথে সমন্বয় করে স্ব স্ব বিভাগ ও ইনস্টিটিউটে অনলাইন ক্লাস শুরু করবেন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অনলাইন ক্লাস অব্যাহত থাকবে।
এছাড়া, ভূমিকম্প ও আফটার শকের (Aftershock) কারণে ক্ষতিগ্রস্ত ভবনসমূহ সংস্কারের লক্ষ্যে প্রকৌশলীদের সমন্বয়ে গঠিত পরিদর্শন টিমের মতামতের ভিত্তিতে শীতকালীন ছুটি সম্পর্কিত সিদ্ধান্ত পরবর্তীতে জানানো হবে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: নানা আয়োজন-অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এবার দিবসের প্রতিপাদ্য ছিল ‘শিক্ষা-গবেষণা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় রাজ ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: কয়েন দিয়ে দ্রুততম সময়ে টাওয়ার বানিয়ে নাম লিখিয়েছিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে। পরের বার চপস্টিক দিয়ে ভাত খাওয়ার রেকর্ডও যায় তার দখলে। এবার কাগজ দিয়ে দ্রুততম সময়ে স্নো-ফ্ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, চিকিৎসা ও পুনর্বাসন সেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং এ খাতে গবেষণা ও উদ্ভাবনকে এগিয়ে নিতে প্রয়াস ইনস্টিটিউট অব স্পেশাল এডুকে ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলোর (LMICs) জন্য সাশ্রয়ী, সহজলভ্য ও টেকসই স্বাস্থ্যপ্রযুক্তি উদ্ভাবন ও প্রয়োগ নিয়ে ‘International Conference on Appropriate Technology for Healthcare ...
সব মন্তব্য
No Comments