আন্তর্জাতিক ডেস্ক: জি-৭ দেশগুলোর নেতারা "গাজায় যুদ্ধবিরতি সহ মধ্যপ্রাচ্যে যুদ্ধ-উন্মাদনা হ্রাসের" আহ্বান জানিয়েছেন - কিন্তু কানাডায় তাদের শীর্ষ সম্মেলনে ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির আহ্বান জানাননি।
যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প – যদিও কানাডার স্থানীয় সময় সোমবার রাতে তিনি বৈঠক থেকে তাড়াতাড়ি বেরিয়ে যান। তার প্রেস সচিব অবশ্য বলেছেন যে, এটি মধ্যপ্রাচ্যের ঘটনাবলীর কারণে।
রাষ্ট্রপতি ট্রাম্প নিজেই কেবল বলেছিলেন যে তিনি "বড় বিষয়" নিয়ে ওয়াশিংটনে ফিরে আসছেন, কিন্তু এটি যুদ্ধবিরতির সাথে সম্পর্কিত বলে অস্বীকার করেছেন।
তিনি এর আগে ইরানীদের "অবিলম্বে তেহরান ছেড়ে যাওয়ার" আহ্বান জানিয়েছিলেন। এর ফলে জল্পনা শুরু হয়েছিল যে মার্কিন বাহিনী ইসরায়েলের আক্রমণে যোগ দিতে পারে - যা আমেরিকান কর্মকর্তারা অস্বীকার করেছেন।
যদিও কানাডায় কানানাস্কিসে বিশ্ব নেতাদের সমাবেশ মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে ঢাকা পড়ে গেছে।
ট্রাম্প কানাডা ত্যাগ করার সময় প্রকাশিত নেতাদের বিবৃতিতে বলা হয়েছে যে, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে এবং সন্ত্রাসের উৎস ইরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়। বিবৃতিতে মধ্যপ্রাচ্যে সৃষ্ট সংকটের সমাধানের জন্য কূটনৈতিক সমঝোতার উপর গুরুত্ব আরোপ করা হয়।
বিবিসির সূত্রমতে গ্রুপ সেভেনের দেশগুলোর মধ্যে সভার শুরুতে রাশিয়া-ইউক্রেন এবং ইরান-ইসরায়েল যুদ্ধ ইস্যুতে স্পষ্ট দ্বিমত ছিল।
বিবিসির আমেরিকান অংশীদারী সিবিএস নিউজের তথ্যসূত্র মতে রাষ্ট্রপতি ট্রাম্প ইসরায়েল-ইরান ইস্যুতে বিবৃতিটি প্রত্যাখান করতে চেয়েছিলেন। কিন্তু কানাডার স্থানীয় সময় অনুযায়ী সোমবার রাতে পাঠানো যুক্ত বিবৃতিটিতে বলা হয় ‘ইসরায়েলের নিরাপত্তার প্রতি আমাদের সমর্থন পুনর্ব্যক্ত করছি’।
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান অঞ্চলে নজরদারি চালানোর সময় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই ক্রু নিহত হয়েছেন। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল ত ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় উত্তরাঞ্চলে দুর্গাপূজার একটি প্যান্ডেলে পদদলিত হয়ে ১৭ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন নারী, ৩ জন পুরুষ এবং একজন শিশু রয়েছে। সংবাদমাধ ...
আন্তর্জাতিক ডেস্ক: শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে এক মাস আগে ফ্রান্সে শুরু হওয়া ছাত্র আন্দোলন এখনও অব্যাহত রয়েছে। আন্দোলনে সংশ্লিষ্টতার অভিযোগে গত এক মাসে শুধু রাজধানী প্যারিস অঞ্চল থেকেই রেকর্ড ১ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ১৫ অক্টোবর বিকেল ৩টা ৩৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।আন্তর্জাতিক সং ...
সব মন্তব্য
No Comments