ডেস্ক রিপোর্ট: স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০২৪ এ তিন দিনের ফ্রি ট্যুর জেতার সুযোগ দিচ্ছে হুয়াওয়ে। এই অফারটি সকলের জন্য উন্মুক্ত। ক্যাম্পেইনে অংশগ্রহণকারী শীর্ষ তিন বিজয়ী সফরে যাবেন ২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি। হুয়াওয়ের পক্ষ থেকে সফরের বিমান টিকিট এবং বার্সেলোনাতে চার রাত থাকার ব্যবস্থা থাকবে।
ক্যাম্পেইনে অংশগ্রহণের জন্য প্রথম রাউন্ডে অংশগ্রহণকারীদের অবশ্যই তাদের ব্যক্তিগত টুইটার, ফেসবুক বা লিঙ্কডইন অ্যাকাউন্টে হুয়াওয়ের ক্যাম্পেইন এর (https://www.facebook.com/huawei/posts/pfbid02P6DSsd6AjUQaYRunPL9toKDyCGABBhktSMw2vqEjRTQuopjbVaihiuTpZaBRWR3al) পোস্ট শেয়ার করতে হবে। সেই সাথে "এমডব্লিউসি ২০২৪ বার্সেলোনায় যাওয়ার জন্য আপনি কী কারণে সবচেয়ে বেশি উৎসাহী?" এই প্রশ্নের উত্তর দিতে হবে। এই পর্বে উত্তর জমা দেওয়ার শেষ তারিখ ২১ জানুয়ারী ২০২৪।
দ্বিতীয় রাউন্ডে নির্বাচিত আটজন ফাইনালিস্ট তাদের ফেইসবুক, টুইটার বা ইনস্টাগ্রামে একটি সংক্ষিপ্ত ভিডিও (এক মিনিটের কম) তৈরি করবেন, "ডিজিটাল যুগে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিজিটাল দক্ষতা কী?" এই প্রশ্নের প্রেক্ষিতে। এই পর্বের ভিডিও ২৬ থেকে ৩১ জানুয়ারী ২০২৪ তারিখ পর্যন্ত জমা দেওয়া যাবে।
সমস্ত অংশগ্রহণকারীদের তাদের পোস্টে #SeedsTourMWC24 এবং @Huawei ট্যাগ করতে হবে। হুয়াওয়ের ফেইসবুক, টুইটার এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পাবলিক ভোটিং এর মাধ্যমে শীর্ষ তিন বিজয়ী নির্বাচিত হবেন।
আরও তথ্যের জন্য, অংশগ্রহণকারীরা হুয়াওয়ে এর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এবং ওয়েবসাইট পরিদর্শন করতে পারেন।
স্টাফ রিপোর্টার:রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার (১৫ আগস্ট) দুপুরে ইন্টারনেটের গতি কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েন ব্যবহারকারীরা। প্রায় আড়াই ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এ সময় দেশের আন্তর্জা ...
ডেস্ক রিপোর্ট: মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স অ্যান্ড সার্ভিসেস (মাইডাস)-এর সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে তরুণদের জন্য দুই বছর মেয়াদি দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালু করেছে মেটলাইফ ফাউন্ডেশ ...
স্টাফ রিপোর্টার: প্রযুক্তি ও তথ্যনিরাপত্তা পেশাজীবীদের আন্তর্জাতিক সংগঠন আইসাকা (ISACA) ঢাকা চ্যাপ্টারের ২০২৬–২০২৮ মেয়াদের বোর্ড অব ডিরেক্টরস নির্বাচন সম্প্রতি একটি বিশেষ সাধারণ সভার (Special General ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-তে আন্তর্জাতিক প্রযুক্তি উৎসব ‘অটোমেক ২.০’ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথ ...
সব মন্তব্য
No Comments