আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ঘন্টায় ইসরাইলী হামলায় গাজায় আরও ১৭ জন নিহত হয়েছে। এত ইসরাইলী হামলায় গাজায় এ পর্যন্ত ৫২ হাজার ২০০ জন নিহত হয়েছে।
গত ১৮ মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরুর পর থেকে ২১০০ জনেরও বেশি নিহত হয়েছে।
সোমবার ( ২৮ এপ্রিল ) বার্তা সংস্থা আলজাজিরার দেওয়া এ খবরে বি.বার্তা ডটকম এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যাকায় রবিবার ইসরাইলী হামলায় আরও ৫৩ জন নিহত হয়েছে। সোমবার ভোরে ইসরায়েলী বাহিনীর হামলায় অরও ১৭ জন মারা যায়। যার ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলী হামলা শুরুর পর ৫২ হাজার ২০০ জন নিহত হয়েছে। এছাড়া ১ লাখ ১৭ হাজার ৫২৪ জন আহত হয়েছে।
দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি ২০২৫ গাজায় যুদ্ধ বিরতিতে সম্মত হয় ইসরায়েল্ তারপর প্রায় দুই মাস গাজায় কমবেশী শানিত বজায় ছিল। কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাস ২০২৫ এর তৃতীয় সপ্তাহ থেকে গাজায় ফের হামলা শুরু করে ইসরায়েল।
ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে , গত ১৮ মার্চ ২০২৫ থেকে নতুন করে গাজায় হামলায় এখন পর্যন্ত ২ হাজার ১১১ জন নিহত এবং অন্তত ৫ হাজার ৪৮৩ জন আহত হয়েছেন। ইসরায়েলের এই হামলা চলতি বছরের জানুয়ারিতে (২০২৫) কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙ্গে দিয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান অঞ্চলে নজরদারি চালানোর সময় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই ক্রু নিহত হয়েছেন। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল ত ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় উত্তরাঞ্চলে দুর্গাপূজার একটি প্যান্ডেলে পদদলিত হয়ে ১৭ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন নারী, ৩ জন পুরুষ এবং একজন শিশু রয়েছে। সংবাদমাধ ...
আন্তর্জাতিক ডেস্ক: শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে এক মাস আগে ফ্রান্সে শুরু হওয়া ছাত্র আন্দোলন এখনও অব্যাহত রয়েছে। আন্দোলনে সংশ্লিষ্টতার অভিযোগে গত এক মাসে শুধু রাজধানী প্যারিস অঞ্চল থেকেই রেকর্ড ১ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ১৫ অক্টোবর বিকেল ৩টা ৩৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।আন্তর্জাতিক সং ...
সব মন্তব্য
No Comments