স্টাফ রিপোটার: ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে অত্যন্ত আকর্ষণীয় ও উৎসাহব্যঞ্জক পরিবেশে ‘১৫তম ডিআরএমসি বসুন্ধরা জাতীয় ও কোডেভার আন্তর্জাতিক বিজ্ঞান মেলা-২০২৪’ ০১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার শুরু হয়ে ০৪ ফেব্রুয়ারি রবিবার শেষ হয়। সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। বিশেষ অতিথি ছিলেন কার্নিভাল এর টাইটেল স্পনসর বসুন্ধরা ওয়েল এণ্ড গ্যাস কোম্পানি লিমিটেড এর এজিএম জনাব মো. সাইফুল ইসলাম রুবেল, প্লাটিনাম স্পনসর সামিট গ্রুপের সহ সভাপতি মোহাম্মদ ফরিদ খান ও প্যারাগন গ্রুপের এমডি মশিউর রহমান। আরও উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষবৃন্দ, ক্লাবসমূহের প্রধান সমন্বয়ক সহযোগী অধ্যাপক মোহাম্মদ নূরুন্নবী ও বিজ্ঞান মেলার আহবায়ক সহকারী অধ্যাপক মোঃ জাহেদুল হক, সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, অভিভাবকমণ্ডলী, প্রতিষ্ঠানের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এ আন্তর্জাতিক বিজ্ঞান মেলায় ঢাকা মহানগরীসহ সারা দেশের সাড়ে ছয় শতাধিক স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাঁচ সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে উৎসবমুখর হয় কলেজ ক্যাম্পাস। চারদিনব্যাপী এই বিজ্ঞান উৎসবের আয়োজনে কোডেভার ১.০, প্রজেক্ট ডিসপ্লে, দেয়াল পত্রিকা, স্ক্র্যাপ বুক ডিসপ্লে, ফটোগ্রাফি প্রদর্শনী, অলিম্পিয়াডস, আইকিউ টেস্ট, সাইন্সফিকশন লিখন, ইলাসট্রেইশন এক্সজিবিশন, পোস্টার ডিজাইনিং এক্সজিবিশন, গেইমিং কনটেস্ট, লাইন ফলোইং, প্রভৃতি কুইজ, সুডোকু প্রতিযোগিতা, বিজ্ঞান ভিত্তিক উপস্থিত বক্তৃতা ও রোবোটিক ওয়ার্কশপ প্রতিযোগিতা অন্তর্ভুক্ত ছিলো। জুনিয়র ক্যাটাগরিতে অংশগ্রহণ করে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা, সেকেন্ডারি ক্যাটাগরিতে নবম ও দশম স্তরের শিক্ষার্থীরা, সিনিয়র ক্যাটাগরিতে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এবং বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষার্থীরা পৃথক পৃথক ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিটি ক্যাটাগরির জন্য ভিন্ন ভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় অংশগ্রহনকারী প্রতিযোগিদের মধ্যে সেরা দশটি দল দুবাইয়ে অনুষ্ঠিতব্য কোডেভার ৫.০ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, ক্ষুদে শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় উৎসাহ প্রদানের ক্ষেত্রে এ ধরনের মহতী আয়োজনের পৃষ্ঠপোষকতা নিঃসন্দেহে প্রশংসনীয়। এ উৎসব বিজ্ঞানের নতুন নতুন সৃষ্টির ব্যাপারে কৌতূহলী ও অনুসন্ধিৎসু করে তুলবে এবং তোমাদের মাধ্যমে আমাদের দেশ ও জাতি আগামী দিনে হয়ে উঠবে স্বনির্ভর ও উন্নত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ, এনডিসি, পিএসসি। তিনি উপস্থিত ছাত্র-ছাত্রীদেরকে বিজ্ঞানচর্চায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করার আহবান জানান।
স্টাফ রিপোর্টার: দেশের দ্রুতগতির ডিজিটাল অগ্রযাত্রাকে টেকসই ও নিরাপদ করতে সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল ট্রাস্ট নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্ ...
ডেস্ক রিপোর্ট: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য ‘অপো ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রাম’ চালু করেছে। এই প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা সৃজনশীল ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সাইবার নিরাপত্তা ইকোসিস্টেম জোরদার করতে ইন্টেনসিভ ওয়ার্কশপের মাধ্যমে আজ মঙ্গলবার ২৩ জুন শুরু হচ্ছে ‘ফিনিক্স সামিট ২০২৬’। দেশের অন্যতম শীর্ষ সাইবার সিকিউরিটি প্ল্যাটফর্ম দ্ ...
স্টাফ রিপোর্টার: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তিতে এগিয়ে থাকতে এবং ব্যবহারকারীদের সম্পৃক্ততা আরও বাড়াতে ফেসবুকে (Facebook) আমূল পরিবর্তন আনছে মেটা (Meta)। সোমবার, ১৬ জুন ২০২৬ এক ব্লগ পোস্টে ...
সব মন্তব্য
No Comments