স্টাফ রিপোর্টার: আজ বৃহস্পতিবার সারাদেশে একযোগে শুরু হয়েছে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট-এইচএসসি ও সমমান পরীক্ষা। এবার মোট পরীক্ষার্থী ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। অর্থাৎ ছাত্রের চেয়ে ২৬ হাজার ৬৪৫ জন বেশি ছাত্রী এবার পরীক্ষায় অংশ নিচ্ছে।
৯ হাজার ৪৩৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে পরীক্ষায় বসছে। তত্ত্বীয় পরীক্ষা ২ জুলাই থেকে শুরু হয়ে চলবে ৮ আগস্ট পর্যন্ত। এরপর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষা প্রতিদিন দুই শিফটে অনুষ্ঠিত হবে। সকালের শিফট সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং বিকেলের শিফট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে।
৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন। এর মধ্যে ছাত্র ৪ লাখ ৯২ হাজার ৪০৬ জন এবং ছাত্রী ৫ লাখ ৭৭ হাজার ৩০৮ জন। ঢাকা বোর্ডে মোট পরীক্ষার্থী ৩ লাখ ৩ হাজারের বেশি। এর মধ্যে ছাত্র ১ লাখ ৩৭ হাজার এবং ছাত্রী ১ লাখ ৬৩ হাজার। রাজশাহী বোর্ডে মোট ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৭৩ হাজার ৫৭ জন এবং ছাত্রী ৬৭ হাজার ৭৭৩ জন। যশোর বোর্ডে মোট ১ লাখ ১৭ হাজার ১৭৭ জন পরীক্ষার্থী রয়েছে। এর মধ্যে ছাত্রী ৬০ হাজার ১৮৯ জন এবং ছাত্র ৫৭ হাজার ৫ জন। কুমিল্লা বোর্ডে ৯৪ হাজার ৮০২ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৩৭ হাজার ৬০৬ জন এবং ছাত্রী ৫৭ হাজার ১৯৬ জন।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় মোট ৯২ হাজার ৯০৫ জন পরীক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে ছাত্র ৫২ হাজার ১১ জন এবং ছাত্রী ৪০ হাজার ৮৯৪ জন। কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ভোকেশনাল ও বিএম পরীক্ষায় মোট ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থী রয়েছে। এর মধ্যে ছাত্র ৭৭ হাজার ৫৫২ জন এবং ছাত্রী ৩০ হাজার ৪১২ জন।
পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে সব কোচিং সেন্টার বন্ধ রাখা হয়েছে। পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ। প্রশ্নফাঁস রোধে কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা চালানো হচ্ছে। পরীক্ষা উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা শিক্ষা বোর্ডে কন্ট্রোল রুম খোলা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর: ০২২২৩৩৫৬৭৮০। মোবাইল: ০১৭৭৭৭০৭৭০৫, ০১৭৪৯৯৩৪৪১২। ই-মেইল: examcontrolroom@moedu.gov.bd। ঢাকা শিক্ষা বোর্ডের কন্ট্রোল রুমের টেলিফোন: ০২-২২৩৩৬৯৮১৫, ০২-৫৮৬১০০৭১। মোবাইল: ০১৭১৪৯৯৪০৭৩, ০১৭৫৬১০৩১৫২। ই-মেইল: controller@dhakaeducationboard.gov.bd।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: নানা আয়োজন-অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এবার দিবসের প্রতিপাদ্য ছিল ‘শিক্ষা-গবেষণা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় রাজ ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: কয়েন দিয়ে দ্রুততম সময়ে টাওয়ার বানিয়ে নাম লিখিয়েছিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে। পরের বার চপস্টিক দিয়ে ভাত খাওয়ার রেকর্ডও যায় তার দখলে। এবার কাগজ দিয়ে দ্রুততম সময়ে স্নো-ফ্ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, চিকিৎসা ও পুনর্বাসন সেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং এ খাতে গবেষণা ও উদ্ভাবনকে এগিয়ে নিতে প্রয়াস ইনস্টিটিউট অব স্পেশাল এডুকে ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলোর (LMICs) জন্য সাশ্রয়ী, সহজলভ্য ও টেকসই স্বাস্থ্যপ্রযুক্তি উদ্ভাবন ও প্রয়োগ নিয়ে ‘International Conference on Appropriate Technology for Healthcare ...
সব মন্তব্য
No Comments