সাতক্ষীরা প্রতিনিধি।। ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দের পূর্ণতা আসে হাতের মেহেদির রঙে। তবে সুবিধাবঞ্চিত ও শ্রমজীবী শিশুদের কাছে মেহেদি লাগানো অনেকটা বিলাসিতার মতো। সেই সব শিশুদের ঈদের খুশিতে রাঙাতে ব্যতিক্রমী এক ‘মেহেদি উৎসব’ আয়োজন করেছে প্রথম আলো বন্ধুসভা, সাতক্ষীরা।
১৮ মার্চ সাতক্ষীরা শহরের পলাশপোল নিউ মার্কেট প্রাঙ্গণে এই উৎসবের আয়োজন করা হয়। ছোট ছোট শিশুদের প্রাণবন্ত হাতগুলোতে নিপুণ কারুকাজে মেহেদি পরিয়ে দেন বন্ধুসভার বন্ধুরা।
আয়োজকরা জানান, যে শিশুরা শৈশব থেকেই জীবন সংগ্রামে ব্যস্ত, তাদের কাছে হাতভর্তি মেহেদি দিয়ে ঈদ উদযাপন করা একটি স্বপ্নের মতো। সেই স্বপ্ন বাস্তবায়নে এবং ঈদের আনন্দ সবার মাঝে সমানভাবে ছড়িয়ে দিতেই সাতক্ষীরা বন্ধুসভার এই ক্ষুদ্র প্রচেষ্টা।
মেহেদি উৎসবে শিশুদের হাতে নকশা এঁকে দেন সাতক্ষীরা বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক করিমন নেছা, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক শারমিন আক্তার এবং সদস্য তাসনিহা নীলাশা জুঁইসহ অন্য বন্ধুরা।
মেহেদি উৎসবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মোকাররাম বিল্লাহ, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সুদীপ্ত দেবনাথ, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক শাশ্বত পার্থিব এবং সদস্য ইরফান ফাত্তাহসহ অন্য বন্ধুরা।
বন্ধুসভার বন্ধুরা বলেন, "ঈদের আনন্দ কয়েক গুণ বেড়ে যায় যখন শিশুদের মুখে হাসি দেখি। এই রঙিন হাতগুলোই আমাদের সার্থকতা। আগামীতেও আমরা এ ধরনের সামাজিক ও মানবিক কাজে পাশে থাকতে চাই।"
স্টাফ রিপোর্টার: মাটি ও মানুষের জীবন, বাংলার লোকঐতিহ্য আর শেকড়ের কথাকে সৃষ্টির ভুবনে ধারণ করা কবি আবদুল হাই মাশরেকীর ১১৭তম জন্মোৎসবের তিন দিনব্যাপী আয়োজন শেষ হয়েছে।গতকাল মঙ্গলবার বাংলাদেশ শিল্পকলা একা ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে চলছে মাসব্যাপী ইসলামী বইমেলা। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ মেলা পাঠক ও বইপ্রেমীদে ...
লুতুব আলি, কলকাতা: প্রকৃতি প্রেমিক সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবস পালন করল পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চ। আজ কলকাতার শিয়ালদহর কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে আয়োজিত অনুষ্ঠানে কথাসাহিত্যিকের সা ...
ডেস্ক রিপোর্ট: নাচের উপর উচ্চতর প্রশিক্ষণ ও সাংস্কৃতিক আদান প্রদানে অংশগ্রহণের জন্য ফ্রান্সের জিয়ান লরিনজেট অফ জ্যাজ ড্যান্স কোম্পানির আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশি নৃত্যশিল্পী, কোরিওগ্রাফার ও নির্দেশ ...
সব মন্তব্য
No Comments