ডেস্ক রিেপার্ট: বৃহস্পতিবার ভার্চুয়ালি আয়োজিত অগমেন্টেড রিয়েলিটি (এআর) কনফারেন্সে মার্ক জাকারবার্গ ফেসবুকের কর্পোরেট নাম পরিবর্তনের ঘোষণা দেয়। এখন থেকে ‘মেটা’ নামে ব্যবসায়িক সব কার্যক্রম পরিচালনা করবে কোম্পানিটি। বিষয়টি ফেসবুকে নিজেই শেয়ার করেছেন জাকারবার্গ। এই পরিবর্তন আগামী দিনে নতুন পথচলার জন্য পদক্ষেপ বলেই জানিয়েছেন তিনি।
তবে মাদার কোম্পানিটির নাম পরিবর্তন হলেও টেক সংস্থাটির অধীনে থাকা অ্যাপগুলোর নাম অপরিবর্তিতই থাকবে। অর্থাৎ ফেসবুক, মেসেন্জার, ইন্সটাগ্রাম, হোয়াটস্ অ্যাপ এর নাম একই থাকছে।
সম্প্রতি ফেসবুকের বিরুদ্ধে তোলা বিভিন্ন অভিযোগের পর সংস্থাটির কর্পোরেট নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্ক। সিকিউরিটি ইস্যু থেকে শুরু করে শিশুদের বিভিন্ন ক্ষতিকারক কন্টেন্ট নিয়ে তোপের মুখে পরে ফেসবুক।
২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি পথচলা শুরু করেছিল ফেসবুক। তারপর থেকে মার্ক জুকারবার্গের হাত ধরে ক্রমশ শাখা-প্রশাখা বিস্তার করেছে ফেসবুক।
ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, অকুলাসের মতো শাখার পাশাপাশি জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ সবই এই মুহূর্তে ছিল মাদার কোম্পানি ফেসবুকের অধীনস্থ। কিন্তু নতুন নামকরণে নতুন পথচলা শুরুর ইঙ্গিত দিলেন মার্ক জাকারবার্গ।-আমাদের সময়.কম
আন্তর্জাতিক ডেস্ক: চিকিৎসাবিজ্ঞানে বিশেষ অবদানের জন্য ২০২৬ সালের নোবেল পুরস্কার জিতেছেন তিন বিজ্ঞানী। তারা হলেন মার্কিন বিজ্ঞানী কার্ল ডেইসেরোথ এবং জার্মানির দুই বিজ্ঞানী পিটার হেগেম্যান ও জর্জ ন্যাগে ...
ডেস্ক রিপোর্ট: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে তাদের নতুন সি-সিরিজ স্মার্টফোন উন্মোচন করতে চলেছে। অল-রাউন্ড ইউজেবিলিটি চান এমন ব্যবহারকারীদের জন্য, দীর্ঘমেয়াদী পাওয়ার, উ ...
ডেস্ক রিপোর্ট: স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়; পড়াশোনা, কাজ, বিনোদন, গেমিং থেকে শুরু করে প্রতিদিনের নানা প্রয়োজনের গুরুত্বপূর্ণ সঙ্গী। ফলে দীর্ঘ সময় স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে ব্যাটারি ব্ ...
স্টাফ রিপোর্টার:রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার (১৫ আগস্ট) দুপুরে ইন্টারনেটের গতি কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েন ব্যবহারকারীরা। প্রায় আড়াই ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এ সময় দেশের আন্তর্জা ...
সব মন্তব্য
No Comments