ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ দেশের স্বাধীনতা সংগ্রামে ১৯৭১ সালের ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিরোধ যুদ্ধের অন্যতম সৈনিক অধ্যাপক লৎফর রহমান স্মরণে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। স্মরণসভায় অধ্যাপক লৎফর রহমানের উপর লেখা স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।
বুধবার(২৯ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের এলটি হল রুমে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ও সাহিত্য একাডেমির যৌথ আয়োজিত এই স্বরণসভা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ এ.জেড.এম. আরিফ খানে সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মূল বক্তব্য প্রদান করেন বাংলা একাডেমির প্রাবন্ধিক ও গবেষক মামুন সিদ্দিকী। ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সাধারন সম্পাদক নুরুল আমিন ও নুশরাত জাহান বুশরার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সভাপতি কবি ও সাংবাদিক জয়দুল হোসেন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক ইব্রাহিম খান সাদাত, শহীদ বুদ্ধিজীবী লৎফযর রহমানের পরিবারের সদস্য এডভোকেট মোঃ আহম্মাদুন নবী রানার, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. শামসুল হক, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি আল আমীন শাহীন প্রমূখ।
বক্তারা বলেন, ১৯৭১ সালের ব্রাহ্মণবাড়িয়ার যুদ্ধে অধ্যাপক লুৎফর রহমানের অবদান ইতিহাসে অনন্য হয়ে থাকবে। হানাদার বাহিনী কুরুলিয়া খালের পাশে অবস্থিত বদ্যভূমিতে তাকে হত্যা করে। তাই তাঁর জীবন ও কর্ম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে তারা উল্লৈখ করেন।
স্টাফ রিপোর্টার: মাটি ও মানুষের জীবন, বাংলার লোকঐতিহ্য আর শেকড়ের কথাকে সৃষ্টির ভুবনে ধারণ করা কবি আবদুল হাই মাশরেকীর ১১৭তম জন্মোৎসবের তিন দিনব্যাপী আয়োজন শেষ হয়েছে।গতকাল মঙ্গলবার বাংলাদেশ শিল্পকলা একা ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে চলছে মাসব্যাপী ইসলামী বইমেলা। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ মেলা পাঠক ও বইপ্রেমীদে ...
লুতুব আলি, কলকাতা: প্রকৃতি প্রেমিক সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবস পালন করল পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চ। আজ কলকাতার শিয়ালদহর কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে আয়োজিত অনুষ্ঠানে কথাসাহিত্যিকের সা ...
ডেস্ক রিপোর্ট: নাচের উপর উচ্চতর প্রশিক্ষণ ও সাংস্কৃতিক আদান প্রদানে অংশগ্রহণের জন্য ফ্রান্সের জিয়ান লরিনজেট অফ জ্যাজ ড্যান্স কোম্পানির আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশি নৃত্যশিল্পী, কোরিওগ্রাফার ও নির্দেশ ...
সব মন্তব্য
No Comments