ডেস্ক রিপোর্ট: ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। প্রাথমিকভাবে ৫ হাজার ৬৪৫ জন প্রার্থীকে সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির জন্য নির্বাচিত করা হয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের dgme.gov.bd ওয়েবসাইটে আইডি ও পাসওয়ার্ড দিয়ে শিক্ষার্থীরা নিজেদের রেজাল্ট দেখতে পাবে।
নির্বাচিত প্রার্থীদের মধ্যে এমবিবিএস ৫ হাজার ১০০ জন এবং বিডিএস ৫৪৫ জন। সরকারি ৩৭ টি মেডিকেল কলেজ, ঢাকা ডেন্টাল কলেজ, ৮ টি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটসমূহের ৫ হাজার ৬৪৫ টি আসনের মধ্যে নির্বাচিত নারী পরীক্ষার্থী ৩ হাজার ৬০৩ জন (৬৩.৮০%) এবং পুরুষ পরীক্ষার্থী ২ হাজার ৪২ জন (৩৬.২০%)। ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৯১.২৫।
এছাড়া বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ/ইউনিটসমূহে আসন সংখ্যা ৭ হাজার ৩৬১ টি; যার মধ্যে এমবিসিএস ৬ হাজার ১ টি এবং বিডিএস ১ হাজার ৩৬০ টি। এ বছর মোট আবেদনকারী ১ লাখ ২২ হাজার ৬৩২ জন; এদের মধ্যে পুরুষ ৪৯ হাজার ২৮ জন এবং নারী ৭৩ হাজার ৬০৪ জন।
এ বছর ভর্তি পরীক্ষায় অবতীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ২০ হাজার ৪৪০ জন (৯৮.২১%), অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ১৯২ (১.৭৯%) জন, বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ২ জন। ভর্তি পরীক্ষায় মোট পাসকৃত পরীক্ষার্থীর সংখ্যা ৮১ হাজার ৬৪২ জন (৬৬.৫৭%), যাদের মধ্যে পুরুষ পরীক্ষার্থী ৩১ হাজার ১২৮ জন (৩৮.১৩%) এবং নারী পরীক্ষার্থী ৫০ হাজার ৫১৪ জন (৬১.৮৭%)।
বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ/ইউনিটসমূহে আগ্রহী প্রার্থীদের অনলাইন আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল প্রণীত এমবিবিএস এবং বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৬ অনুযায়ী পরবর্তীতে শিক্ষার্থী নির্বাচন করা হবে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর সকাল ১০ টা থেকে ১১ টা ১৫ মিনিট পর্যন্ত দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯ টি ভেন্যুতে এমবিবিএস ও বিডিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: নানা আয়োজন-অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এবার দিবসের প্রতিপাদ্য ছিল ‘শিক্ষা-গবেষণা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় রাজ ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: কয়েন দিয়ে দ্রুততম সময়ে টাওয়ার বানিয়ে নাম লিখিয়েছিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে। পরের বার চপস্টিক দিয়ে ভাত খাওয়ার রেকর্ডও যায় তার দখলে। এবার কাগজ দিয়ে দ্রুততম সময়ে স্নো-ফ্ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, চিকিৎসা ও পুনর্বাসন সেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং এ খাতে গবেষণা ও উদ্ভাবনকে এগিয়ে নিতে প্রয়াস ইনস্টিটিউট অব স্পেশাল এডুকে ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলোর (LMICs) জন্য সাশ্রয়ী, সহজলভ্য ও টেকসই স্বাস্থ্যপ্রযুক্তি উদ্ভাবন ও প্রয়োগ নিয়ে ‘International Conference on Appropriate Technology for Healthcare ...
সব মন্তব্য
No Comments