গোবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) প্রশাসনের বর্ষপূতি উপলক্ষ্যে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় একাডেমিক ভবনের ৫০১ নং কক্ষে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো মিট দ্য প্রেস অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বিগত এক বছরে প্রশাসনের নানা কর্মকাণ্ডের তথ্য উপস্থাপন করা হয়।
এ সময় অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকা প্রয়োজন। কেননা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো জনগণের অর্থে পরিচালিত হয়। যদিও বর্তমান প্রশাসন দায়িত্ব নেয়ার আগ পর্যন্ত এখানে কোনো জবাবদিহিতা বলতে কিছুই ছিলো না। অনিয়ম আর দুর্নীতির কারণে নানাবিধ সমস্যা এবং বিশৃঙ্খল অবস্থায় প্রতিষ্ঠানটি চলছিলো। বর্তমান প্রশাসন সেখান থেকে বের হওয়ার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এবং আগামীতে কোনো ধরনের দুর্নীতি হবে না বলে আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য।
অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, আমরা এক বছরে দেশের মধ্যে একটি ভালো প্রতিষ্ঠান তৈরির চেষ্টা করেছি। অনিয়ম ও দুর্নীতি দূর করে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে কাজ করছি।
ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান বলেন, এই বিশ্ববিদ্যালয়ে সারাদেশের শিক্ষার্থীরা পড়াশোনা করছে। তাদের জন্য শিক্ষার সুষ্ঠু পরিবেশ গড়ে তোলা এবং অবকাঠামোগত উন্নয়নের জন্য অনেক বেশি বাজেট প্রয়োজন। আমরা সে বিষয়ে সরকারের সুনজর পেতে সংবাদকর্মীদের সহযোগিতা কামনা করছি।
অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ২০২৪ সালের ২৮ অক্টোবর পঞ্চম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের বর্ষপূর্তিতে সকাল থেকে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানায়।
এদিকে দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের সকল ডিন, বিভাগীয় সভাপতি, হল প্রভোস্ট ও সকল দপ্তর প্রধানসহ প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। এতে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান অংশগ্রহণ করেন।
স্টাফ রিপোর্টার: প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন ও কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নে কারিকুলাম, শিক্ষক, মনিটরিং, অবকাঠামো ও প্রযুক্তি - এই পাঁচটি বিষয়কে অগ্রাধিকার দিয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে বলে জানি ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজধানীর মাতুয়াইলের একটি গ্যারেজে অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের যাতায়াতে ব্যবহৃত ‘নোঙর’ বাসসহ দুটি বাস পুড়ে গেছে। রোববার (১৮ অক্টোবর) বেলা পৌনে ১ ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল করানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে, তাদের একজন ভালো ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামে ...
সব মন্তব্য
No Comments