ডেস্ক রিপোর্ট: কবি শামছুল আরেফিন শাকিলের অমিত প্রেম ও গভীর মানবিক অনুভূতিতে ভর করে নির্মিত হয়েছে কবিতাচিত্র ‘ঊনিশ বছর পর’। কবিতাটির ভিডিও ধারণ করা হয়েছে চট্টগ্রামের বিভিন্ন নৈসর্গিক লোকেশনে, যা প্রেম, মায়া, বিচ্ছেদ ও স্মৃতির আলো-ছায়ায় বোনা ‘ভালো থেকো ছায়া’ সিরিজের চতুর্থ কবিতাচিত্র।
ইতোমধ্যেই দর্শক-শ্রোতার আগ্রহ কাড়তে শুরু করা এই কবিতা সিরিজটি আধুনিক বাংলা কবিতায় এক ভিন্নমাত্রার সংযোজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
‘ঊনিশ বছর পর’ কবিতাচিত্রে কণ্ঠ দিয়েছেন বাচিক শিল্পী ও অভিনেতা বাপ্পী হায়দার। তার মায়াবী, দরাজ কণ্ঠ ও সংবেদনশীল উপস্থাপনা কবিতার অনুভূতিকে জীবন্ত করে তুলেছে।
ভিডিও নির্দেশনায় ছিলেন মোশারফ ভূঁইয়া পলাশ, যিনি শুরু থেকে শেষ পর্যন্ত কবিতার আবেগকে দৃশ্যের ভাষায় রূপ দিতে সচেষ্ট ছিলেন।
অভিনয়ে অংশ নিয়েছেন গোলাম মাওলা জসিম ও বুশরা। মেকআপে ছিলেন বীনা দাশ গুপ্ত, যিনি চরিত্রগুলোর মানসিক অবস্থাকে নান্দনিকভাবে ফুটিয়ে তুলেছেন রূপ ও রঙে।
পুরো সিরিজটি নির্মাণ করেছে অনল মিডিয়া ভিশন, সহযোগিতায় রয়েছে বীজন নাট্য গোষ্ঠী।
‘ঊনিশ বছর পর" কবিতাচিত্রটির প্রযোজনা ও পরিবেশনায় রয়েছে কবিতা ঘর।
‘ঊনিশ বছর পর’ কেবল একটি কবিতাচিত্র নয়, এটি স্মৃতি ও বর্তমানের এক মর্মস্পর্শী আবেগযাত্রা। শামছুল আরেফিন শাকিল তার কাব্যভাষায় যে প্রেমের ব্যথা ও সৌন্দর্য প্রকাশ করেছেন, পরিচালক ও অভিনয়শিল্পীরা তা পর্দায় রূপ দিয়েছেন সংবেদনশীলভাবে।
বড়দিন উপলক্ষে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) কবিতাচিত্রটি কানাডা বাংলা চ্যানেলের অফিসিয়াল প্ল্যাটফর্মে প্রচারিত হবে। সময়, প্রেম ও স্মৃতির মেলবন্ধনে গড়া এই কবিতাচিত্র নিঃসন্দেহে দর্শকের মনে গভীর ছাপ ফেলবে।
স্টাফ রিপোর্টার: হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে ঢাকার সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের সামনে ফুটিয়ে তুলতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণিল ...
স্টাফ রিপোর্টার: আজ ১২ ভাদ্র, বৃহস্পতিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী। বাংলা সাহিত্যের দ্রোহ, প্রেম, সাম্য ও মানবতার কালজয়ী এই কবি ইংরেজি ১৯৭৬ সালের ২৯ আগস্ট, বাংলা ১৩৮৩ বঙ্গাব্দ ...
হবিগঞ্জ প্রতিনিধি হবিগঞ্জে খোয়াই থিয়েটারের উদ্যোগে নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জীবনী পাঠ, নাটকের অংশবিশেষ পরিবেশনা, গান, কবিতা আবৃত্তি ও আলোচনা সভার আয়োজন করা হ ...
সুজয় ঘোষ, নড়াইল প্রতিনিধি: নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলা ...
সব মন্তব্য
No Comments