ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান উপলক্ষে দেশের সরকারি ও বেসরকারি কলেজগুলোতে বুধবার থেকে ছুটি শুরু হচ্ছে। ২০২৬ শিক্ষাবর্ষের নির্ধারিত বর্ষপঞ্জি অনুযায়ী রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে টানা ২৬ দিন বন্ধ থাকবে কলেজ কার্যক্রম। আগামী ২৯ মার্চ, রোববার থেকে পুনরায় ক্লাস শুরু হবে।
শিক্ষা মন্ত্রণালয়–এর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত কলেজগুলো বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে রমজান ও ঈদুল ফিতরের ছুটির পাশাপাশি গ্রীষ্মকালীন অবকাশও অন্তর্ভুক্ত রয়েছে।
এ ছাড়া ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক দিনের ছুটি রয়েছে। এর পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় ২৯ মার্চ থেকে কলেজগুলোতে নিয়মিত পাঠদান শুরু হবে।
বর্ষপঞ্জিতে আরও উল্লেখ রয়েছে, ঈদুল আজহা উপলক্ষে ২৪ মে থেকে ৫ জুন পর্যন্ত মোট ১০ দিন ছুটি থাকবে। দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ১০ দিন কলেজ বন্ধ থাকবে। এছাড়া শীতকালীন অবকাশ হিসেবে ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ১১ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে।
প্রতিবছরের মতো এবারও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের হাতে অতিরিক্ত তিন দিন সংরক্ষিত ছুটি রাখা হয়েছে। প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধান এসব ছুটি ভোগের অনুমতি দিতে পারবেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: নানা আয়োজন-অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এবার দিবসের প্রতিপাদ্য ছিল ‘শিক্ষা-গবেষণা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় রাজ ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: কয়েন দিয়ে দ্রুততম সময়ে টাওয়ার বানিয়ে নাম লিখিয়েছিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে। পরের বার চপস্টিক দিয়ে ভাত খাওয়ার রেকর্ডও যায় তার দখলে। এবার কাগজ দিয়ে দ্রুততম সময়ে স্নো-ফ্ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, চিকিৎসা ও পুনর্বাসন সেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং এ খাতে গবেষণা ও উদ্ভাবনকে এগিয়ে নিতে প্রয়াস ইনস্টিটিউট অব স্পেশাল এডুকে ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলোর (LMICs) জন্য সাশ্রয়ী, সহজলভ্য ও টেকসই স্বাস্থ্যপ্রযুক্তি উদ্ভাবন ও প্রয়োগ নিয়ে ‘International Conference on Appropriate Technology for Healthcare ...
সব মন্তব্য
No Comments