ডেস্ক রিপোর্ট: পৃথীবি থেকে অনেক দূরে অন্য একটি নক্ষত্রের চারপাশে ঘুরতে থাকা গ্রহে প্রাণের অস্তিত্ব থাকার কথা বলছেন বিজ্ঞানীরা। বিবিসি বাংলা এক প্রতিবেদনে এখবর দিয়েছেন।
প্রতিবেদনে জানান, বিজ্ঞানীরা এমন একটি গ্রহে প্রাণের অস্তিতে শক্তিশালী প্রমাণ পেয়েছেন।
কে২-১৮ নামের একটি গ্রহের বায়ু মন্ডল নিয়ে গবেষণা করেচেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একটি গবেষক দল। তারা গ্রহটির বায়ুমন্ডলে এমন কিছু অণুর উপস্থিতি শনাক্ত করেছেন যা পৃথীবির কেবল সরল বা এক কোষী জীবের মাধ্যমেই তৈরী হয়।
এই নিয়ে দ্বিতীয়বারের মতো, একই সঙ্গে আগের চেয়েও বেশী আশাব্যঞ্জকভাবে নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (জেডব্লিউএসটি) ওই গ্রহের বায়ুমন্ডলে জীবনের সাথে সম্পর্কিত রাসায়নিক উপাদান শনাক্ত করেছে।
তবে এই ফলাফল নিশ্চিত করতে আরও তথ্য প্রয়োজন বলে জানিয়েছেন গবেষণা দলটি, স্বাধীনভাবে কাজ করেন জ্যোতিবিজ্ঞানীরাও একই মত দিয়েছেন। এটাই এখন পর্যন্ত পাওয়া পাণের অস্তিত্বের সবচেয়ে শক্তিশালি প্রমাণ ।
বিজ্ঞানীরা জানান, আকারের দিক তেকে কে২-১৮বি পৃথীবির তুলনায় আড়াই গুণ বড়। এটি আমাদের থেকে ৭০০ ট্রিলিয়ন মাইল, অর্থাৎ ১২৪ আলোকবর্ষ দূরে অবস্থিত। এর মানে দাঁড়ায়-কোন মানুষের পক্ষে সেখানে এক জীবনে পৌঁছানো সম্ভব না।
আন্তর্জাতিক ডেস্ক: চিকিৎসাবিজ্ঞানে বিশেষ অবদানের জন্য ২০২৬ সালের নোবেল পুরস্কার জিতেছেন তিন বিজ্ঞানী। তারা হলেন মার্কিন বিজ্ঞানী কার্ল ডেইসেরোথ এবং জার্মানির দুই বিজ্ঞানী পিটার হেগেম্যান ও জর্জ ন্যাগে ...
ডেস্ক রিপোর্ট: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে তাদের নতুন সি-সিরিজ স্মার্টফোন উন্মোচন করতে চলেছে। অল-রাউন্ড ইউজেবিলিটি চান এমন ব্যবহারকারীদের জন্য, দীর্ঘমেয়াদী পাওয়ার, উ ...
ডেস্ক রিপোর্ট: স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়; পড়াশোনা, কাজ, বিনোদন, গেমিং থেকে শুরু করে প্রতিদিনের নানা প্রয়োজনের গুরুত্বপূর্ণ সঙ্গী। ফলে দীর্ঘ সময় স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে ব্যাটারি ব্ ...
স্টাফ রিপোর্টার:রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার (১৫ আগস্ট) দুপুরে ইন্টারনেটের গতি কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েন ব্যবহারকারীরা। প্রায় আড়াই ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এ সময় দেশের আন্তর্জা ...
সব মন্তব্য
No Comments