স্টাফ রিপোটার: বাজুসের সদস্য হয়ে অসাধু উপায়ে জুয়েলারি ব্যবসা করা যাবে না । জুয়েলারি ব্যবসা করেতে হলে মানতে হবে বাজুসের নিয়ম কানুন। বাজুসের বেধে দেয়া মূল্যের বাইরে গিয়ে বিক্রি করতে পারবে না সোনা।
শুক্রবার বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) এর চাঁদপুর জেলা শাখার মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন বাজুসের সহ-সভাপতি মো: রিপনুল হাসান।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বড় এবং ছোট সকল ব্যবসায়ীরাই যাতে সৎভাবে ব্যবসা করতে পারে সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাজুস। যারা সোনার ব্যবসা করবেন তাদের অবশ্যই বাজুসের সদস্য হতে হবে। এরইমধ্যে ঢাকায় যারা সদস্য নয় তাদের তালিকা চূড়ান্ত করা হয়েছে । মতবিনিময়কালে বাজুস কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলার বিভিন্ন সমস্যার কথা ধৈর্যসহকারে শুনেন এবং তার সমাধান দেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাজুসের চাঁপুরের শাখার সভাপতি মোঃ মোস্তফা ফুল মিয়ার। এছাড়া সভায় আরো উপস্থিত ছিলেন বাজুসের সহ-সম্পাদক মোঃ ইমরান চৌধুরী, কার্যনির্বাহী সদস্য মোঃ মজিবর রহমান খান।
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন-বাজুসের সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে দেশব্যাপী সাংগঠনিক সফর করছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এই সফরের অংশ হিসেবে বরিশালেও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ। এময় বাজুসের সহ-সভাপতি মাসুদুর রহমান বলেন, বাজুসকে ব্রান্ডেপরিনত করেছে বাজুসের প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর। এসময় তিনি আরো বলেন, বাংলাদেশ এখন শিল্পায়নের দিকে এগিয়ে যাচ্ছে এবং মেইড ইন বাংলাদেশ সিল সম্বলিত স্বর্ণবার দেশে উৎপাদিত হবে।
শেখ মোহাম্মদ মুসার সভাপতিত্ব সভায় আরো উপস্থিত ছিলেন বাজুসের কার্যনির্বাহী কমিটির সদস্য পবিত্র চন্দ্র ঘোষ, বাজুসের বরিশাল শাখার সাধারণ সম্পাদক নুরুল আমিন ও বরিশালের জুয়েলারি ব্যবসায়ীরা।
দেশের ঐতিহ্যবাহী সর্ববৃহৎ বাণিজ্য সংগঠন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন-বাজুসের সাংগঠনিক এই সফরের অংশ হিসেবে শুক্রবার পিরোজপুর, লক্ষ্মীপুর, নওগাঁ এবং জয়পুরহাটেও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
স্টাফ রিপোর্টার: ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সেপ্টেম্বর মাসের জন্য সামান্য কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বহুল ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের দাম ১৩ ট ...
স্টাফ রিপোর্টার: বোতলজাত সয়াবিন তেলের দাম সমন্বয় করেছে সরকার। প্রতি লিটারে ৫ টাকা বাড়িয়ে নতুন দাম ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল ১৯৯ টাকায় বিক্রি হতো।বুধবার ২ ...
বেনাপোল প্রতিনিধি: রাজস্ব ফাঁকি ও মিথ্যা ঘোষণা ঠেকাতে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল কাস্টমস হাউসে আই আরএম টিমের কঠোর নজরদারি ও শতভাগ পণ্যচালান পরীক্ষা জোরদার করা হয়েছে। সন্দেহজনক চালান শতভাগ প ...
স্টাফ রিপোর্টার: হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল সীমিত থাকায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে ফোর্স মেজরের মেয়াদ বাড়িয়েছে কাতারএনার্জি। এর ফলে বাংলাদেশ, পাকিস্তান ও ইতালিসহ ইউরোপীয় ও এশী ...
সব মন্তব্য
No Comments