অফার শেষ ২৫ জুন
ডেস্ক রিপোর্ট: বৈদ্যুতিক মোটরসাইকেল ব্র্যান্ড রিভো বাংলাদেশের দেশব্যাপী ক্যাশব্যাক ক্যাম্পেইনে ক্রেতাদের ব্যাপক সাড়া মিলেছে। চাহিদা বাড়ায় দেশের বিভিন্ন অনুমোদিত শোরুমে অনেক মডেলের স্টক দ্রুত কমে আসছে।
আগামী ২৫ জুন পর্যন্ত চলবে এ ক্যাম্পেইন। এ সময়ের মধ্যে রিভোর যেকোন অনুমোদিত শোরুম থেকে মোটরসাইকেল কিনলে মডেলভেদে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক পাওয়া যাবে। ক্রেতাদের জন্য বৈদ্যুতিক মোটরসাইকেল আরও সাশ্রয়ী করে তুলতেই এ উদ্যোগ নিয়েছে রিভো।
রিভোর সবগুলো মডেলে এ ক্যাশব্যাক সুবিধা পাওয়া যাবে। এর মধ্যে রয়েছে সম্প্রতি বাজারে আনা উচ্চক্ষমতাসম্পন্ন নতুন মডেল বি১২। মোটরসাইকেলটিতে রয়েছে স্ট্যান্ডার্ড ও ফাস্ট—দুই ধরনের চার্জিং সুবিধা। ফাস্ট চার্জিং ব্যবহার করে দেড় ঘণ্টায় ব্যাটারির প্রায় ৮০ শতাংশ পর্যন্ত চার্জ করা যায়।
জ্বালানির দাম বাড়তে থাকায় অনেকেই এখন বৈদ্যুতিক যানবাহনের দিকে ঝুঁকছেন। এ ছাড়া বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়াতে সরকারের সাম্প্রতিক বাজেট-সুবিধাও এ খাতে নতুন গতি এনেছে।
এই বাড়তে থাকা চাহিদার সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তিনির্ভর ও সাশ্রয়ী যাতায়াতের সমাধান নিয়ে কাজ করছে রিভো। একই সঙ্গে গ্রাহকদের জন্য বিক্রয়োত্তর সেবাও আরও শক্তিশালী করছে প্রতিষ্ঠানটি। দেশের বিভিন্ন এলাকায় তাদের অনুমোদিত সার্ভিস নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলমান রয়েছে।
ক্যাম্পেইনের মেয়াদ শেষ হতে বাকি আর ১০ দিন। স্টক থাকা সাপেক্ষে আগামী ২৫ জুন পর্যন্ত দেশের সব অনুমোদিত রিভো শোরুমে এ ক্যাশব্যাক অফার পাওয়া যাবে
স্টাফ রিপোর্টার: পরিচ্ছন্ন নগর গড়তে নাগরিকদের সম্পৃক্ততা বৃদ্ধি, বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রায় সহায়তা দেওয়ার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ও বিদ্যানন্ ...
ডেস্ক রিপোর্ট: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো দেশজুড়ে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থীকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়েছে। তরুণদের উদ্ভাবন ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় ...
ডেস্ক রিপোর্ট: নিজেদের কর্মী ও তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের জীবন ও চিকিৎসা বীমা সুবিধা দিতে মেটলাইফ বাংলাদেশের সাথে চুক্তি নবায়ন করেছে ব্র্যাক ব্যাংক। এ নিয়ে টানা তৃতীয়বারের মত প্রতিষ্ঠান দু’ ...
সব মন্তব্য
No Comments