স্টাফ রিপোর্টার: সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে চলাচলে বিধিনিষেধের কারণে বাংলাদেশ থেকে পরিচালিত ১২৬টি সরাসরি ও ট্রানজিট ফ্লাইট বাতিল হয়েছে। এতে এখন পর্যন্ত ১৯ হাজার ৩৭৭ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।
সোমবার (১৯ অক্টোবর) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ কাউছার মাহমুদের দেওয়া তথ্য অনুযায়ী, বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে ৫৯টি সরাসরি এবং ৬৭টি ট্রানজিট ফ্লাইট। বেবিচক জানিয়েছে, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনায় সীমাবদ্ধতার কারণে এই বিপর্যয় তৈরি হয়েছে।
বেবিচকের সর্বশেষ তথ্যে বলা হয়, সরাসরি বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২০টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ১৯টি এবং রিয়াদ এয়ারের ১০টি ফ্লাইট রয়েছে। অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২৪টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, সালাম এয়ারের সাতটি, এয়ার ইন্ডিয়ার ছয়টি, ফ্লাইদুবাইয়ের ছয়টি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট বাতিল হয়েছে।
এর আগে রোববার পর্যন্ত হিসাবে ১১৮টি ফ্লাইট বাতিলের কথা জানিয়েছিল বেবিচক, যার মধ্যে ৫২টি সরাসরি ও ৬৬টি ট্রানজিট ছিল এবং ভোগান্তিতে পড়েন ১৮ হাজার ৩৬২ জন যাত্রী। একদিনের ব্যবধানে বাতিলের সংখ্যা বেড়ে ১২৬টিতে দাঁড়িয়েছে।
বেবিচকের তথ্য অনুযায়ী, সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধের কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাত দিনে এই ফ্লাইটগুলো বাতিল বা স্থগিত হয়েছে।
পেছনের কারণ হিসেবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এসেছে হামলার তথ্য। ১০ অক্টোবর রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটে, যাকে সৌদিতে নিকট অতীতে চালানো সবচেয়ে রক্তক্ষয়ী হামলা হিসেবে উল্লেখ করা হচ্ছে। ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর ও তেল স্থাপনায় আরও হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। এই নিরাপত্তা পরিস্থিতির কারণেই সৌদি কর্তৃপক্ষ বিমানবন্দরে চলাচলে কড়াকড়ি আরোপ করেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশ-সৌদি রুটে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। তবে দাম্মামগামী ফ্লাইট ২১ অক্টোবর থেকে পুনরায় চালুর পরিকল্পনা রয়েছে, যা দাম্মাম বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে পরিচালনা করা হবে।
বেবিচক জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট বাতিলের ধারাবাহিকতা অব্যাহত থাকতে পারে। সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোকে যাত্রীদের টিকিট রি-বুকিং, হোটেল ও খাবারের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।
স্টাফ রিপোর্টার: নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে যোগদান করেছেন মোঃ আতাউর রহমান খান, এনডিসি। এর আগে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ে সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি গত ২৫ মে ২০২৬ তারিখে সরকারের ...
স্টাফ রিপোর্টার: রাতভর নাটকীয়তার পর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। আজ (১৯ অক্টোবর) সোমবার দুপুর ২টায় জাতীয় প্রেস ক ...
স্টাফ রিপাের্টার: ঢাক-ঢোল, শঙ্খ আর উলুধ্বনিতে সারাদেশে চলছে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। মহাসমারোহে মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা শেষে আজ সোমবার (১৯ অক্টোবর) পালিত হচ্ছে মহাঅষ্টমী। এদিনের মূল আকর্ষণ কু ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে স্থানান্তরিত হচ্ছে বাংলাদেশ সচিবালয়। রোববার (১৮ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আয়োজিত মন্ত্রিপরিষদ বৈঠকে ...
সব মন্তব্য
No Comments