স্টাফ রিপোর্টার: সিআইডির দায়ের করা একটি মামলায় স্বর্ণ ব্যবসায়ী ও ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি প্রধান) শফিকুল ইসলাম। তিনি জানান, সিআইডির অনুরোধে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
দিলীপ কুমার আগরওয়ালার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগে তদন্ত চলছে। সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের নভেম্বর মাসে ৬৭৮ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গুলশান থানায় মামলাটি দায়ের করা হয়। মামলায় বলা হয়, যথাযথ কাগজপত্র ছাড়া বিপুল পরিমাণ স্বর্ণ ও হীরা চোরাচালানের মাধ্যমে দেশে আনা হয়েছে।
এছাড়া সিআইডির অভিযোগে বলা হয়েছে, বিভিন্ন জেলায় থাকা ডায়মন্ড ওয়ার্ল্ডের শোরুমে উন্নত মানের কাঁচকে আসল হীরা হিসেবে বিক্রি, জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এর আগেও একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছিলেন আলোচিত এই ব্যবসায়ী। ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর রাতে গুলশানে ডায়মন্ড ওয়ার্ল্ডের কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছিল র্যাব। পরে তাকে কোটা সংস্কার আন্দোলনের সময় সংঘটিত হত্যা মামলাসহ একাধিক মামলায় গ্রেফতার দেখানো হয়।
দিলীপ কুমার আগরওয়ালা চুয়াডাঙ্গা-১ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। দীর্ঘদিন ধরে স্বর্ণ ও হীরা ব্যবসার আড়ালে অবৈধ সম্পদ অর্জন ও পাচারের অভিযোগে তিনি আলোচিত।
ডিবি জানিয়েছে, সিআইডির মামলায় তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হতে পারে।
স্টাফ রিপোর্টার: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৪২টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিভিন্ন আলামত, নগদ টাকা ও মাদকদ্রব্য উদ ...
রাজশাহী ব্যুরো :রাজশাহীর মতিহারে জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ, বহিরাগতদের নিয়ে হামলা,ভাঙচুর ও লুটের অভিযোগ,উল্টো ভূক্তভোগীরা-ই কারাগারে। অভিযোগ উঠেছে ভূক্তভোগীদের মামলা নেয়নি থানার পুলিশ ! এদিকে ...
বিজয় রায়, রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সন্ধ্যারই সাতঘরিয়া নামক এলাকায় আলী ইটভাটার পাশে থেকে জ্যোতিষ চন্দ্র (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১ ...
ময়মনসিংহ অফিস: নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ ফকিরকে (৩৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের উৎরাইল এলা ...
সব মন্তব্য
No Comments