ডেস্ক রিপোর্ট: বাংলা একাডেমির আল মাহমুদ লেখক কর্ণারে আজ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাহিত্য সংসদের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক প্রাণবন্ত সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। অআকখ-এর আয়োজনে অনুষ্ঠিত এই আড্ডায় ঢাকা বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এবং সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এছাড়া আলিয়া মাদ্রাসা ও বিভিন্ন কলেজের শিক্ষার্থীরাও এতে উপস্থিত ছিলেন।
আড্ডায় বক্তারা সাহিত্যের মাধ্যমে সুন্দর পৃথিবী নির্মাণের ওপর গুরুত্বারোপ করেন। অআকখ-এর নির্বাহী সাগর মল্লিক বলেন, "পৃথিবী নির্মাণ হয় গল্পের মাধ্যমে, ভালো গল্প দিয়ে আমরা সবাই মিলে ভালো পৃথিবী নির্মাণ করতে চাই। এই যে সবাই মিলে বললাম, এজন্য ব্যক্তিগত উদ্যোগের চেয়ে সম্মিলিত উদ্যোগ বেশি প্রয়োজন। এতগুলো সাহিত্য ক্লাব যদি সবাই মিলে একসঙ্গে কাজ করে, তবে বড় কিছু করা সম্ভব। সাহিত্যে বিপ্লব হওয়া সম্ভব।"
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক বলেন, "রুমি আমাদের যে শিক্ষা দেয়, নজরুলও তাই। সাহিত্য আমাদের শুধু মনের কথা বলে না, মনের দরজাও খুলে দেয়।"
শিক্ষার্থীদের মধ্যে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহি বলেন, "আমাদের ক্লাব চেষ্টা করছে বিশ্ববিদ্যালয়ের বাইরের শিক্ষার্থীদের সঙ্গে মিশে পাঠচক্র আয়োজনের। এর মধ্য দিয়ে আমরা চিন্তার আদান-প্রদান করতে পারছি।"
আড্ডায় অংশ নেওয়া শিক্ষার্থীরা নিজেদের বই পড়ার অনুভূতি, পাঠাভ্যাস ও সাহিত্য ভাবনা তুলে ধরেন। এ সময় আলিয়া মাদ্রাসার এক শিক্ষার্থী সাহিত্য পাঠে তাদের সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অআকখ-এর শেখ ফাতিমা পাপিয়া বলেন, তারা সবাই মিলে একসঙ্গে সাহিত্য নিয়ে কাজ করে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছেন।
আয়োজকরা জানান, এই আড্ডার মূল উদ্দেশ্য ছিল সাধারণ শিক্ষার্থীদের সাহিত্য ভাবনা, পাঠ এবং প্রতিক্রিয়া শোনা। সাধারণ পাঠকেরা কী ভাবছে, কী পড়ছে এবং সাহিত্য নিয়ে কী করতে চায়, সেসব বিষয়ই উঠে এসেছে আজকের আড্ডায়।
সাহিত্যের মাধ্যমে নাগরিক সচেতনতা তৈরি এবং গণমানুষের কাছে সাহিত্যকে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে অআকখ। আয়োজকদের মতে, সাহিত্যের কাজই হলো সম্পর্ক স্থাপন করা। তাই সাহিত্যকে কেন্দ্র করে দেশের সকল মানুষের মাঝে সুন্দর সম্পর্ক তৈরিতে এমন আড্ডা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এমন আয়োজনের মধ্য দিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে পরিচিত হতে পারছে এবং নিয়মিত পাঠচক্রের মাধ্যমে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে।
স্টাফ রিপোর্টার: বাংলা সাহিত্য, টেলিভিশন নাটক ও চলচ্চিত্রের অনন্য নির্মাতা হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ, ১৯ জুলাই। ২০১২ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে ক্যানসারের চিক ...
সিলেট অফিস: মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, বাংলা সাহিত্যের পরতে পরতে রয়েছে বর্ষার সৌন্দর্য। কেবল বর্ষা নয়; প্রতিটি ঋতু ভিন্ন ভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যে ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: বাংলা সাহিত্য ও সাংবাদিকতায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ কবি, সাহিত্যিক ও দৈনিক যুগান্তরের সম্পাদক আব্দুল হাই সিকদারকে ‘সোনালী কাবিন পদক-২০২৬’ প্রদান করা হচ্ছে। আগামী ১১ জ ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টি ও দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই ঘোষণা ২৫ মে ২০ ...
সব মন্তব্য
No Comments