কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: সী-প্লেনের আদলে তৈরী করা হয়েছে হোভারক্রাফট।এটি চলবে জ্বালানী তেল বিহীন। সৌর বিদ্যুতের সহায়তায় নদী কিংবা সাগরে ঘন্টায় ৪০ কিলোমিটার বেগে চালানো যাবে। আর ডুবে যাওয়ার কোন অশংকা নেই। পটুয়াখালীর কলাপাড়ার ক্ষুদে বিজ্ঞানী মাহবুবুর রহমান শাওন প্রায় নয় মাস অক্লান্ত পরিশ্রমের পর এ হোভারক্রাফটি তৈরী করেছেন। এটিকে পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের বিনোদনে ব্যবহারের জন্য আগ্রহ প্রকাশ করেছে ক্ষুদে এ বিজ্ঞানী।
সে উপজেলার মহিপুর ইউনিয়নের মোয়াজ্জেমপুর গ্রামের মাদ্রাসা শিক্ষক নাসির উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি বাংলাদেশ প্ল্যানেটর কলেজের রোবোটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। শাওনের এই নতুন আবিষ্কারটি সরকারি সহয়তার মাধ্যমে পৌছে যাক সারা বিশ্বে এমন প্রত্যাশা এলাকাবাসির।
শাওন বলেন, ২০১৯ সালে হোভারক্রাফট আবিষ্কারের চিন্তা মাথায় আসে। পরে তার বাবার সহায়তায় সী-প্লেনের আদলে এটিকে আবিষ্কারে সফল হন তিনি। সম্পূর্ন ফাইভার ও এ্যালোমিনিয়াম দিয়ে তৈরী করা হয়েছে এর অবকাঠামো। এটি জ্বালানী তেল বিহীন সম্পূর্ন সোলার সিস্টেমে তিনজন যাত্রী নিয়ে নদী পথে চলাচল করতে পারবে। ব্যবহার করা হয়েছে আরও নতুন প্রযুক্তি। অতিরিক্ত যাত্রী বহন করলে এটি সিগন্যাল দিবে এবং অটোমেটিক বন্ধ হয়ে যাবে। সরকারী সহয়তায় পেলে বানিজ্যিকভাবে হোভারক্রাফট তৈরী করতে চায় ক্ষুদে বিজ্ঞানী শাওন।
ক্ষুদে বিজ্ঞানী শাওনের পিতা নাসির উদ্দিন বলেন,এর আগে ২০১৮ সালে জ্বালানি ও চালকবিহীন গাড়িসহ বেশ কিছু নতুন প্রযুক্তি আবিষ্কার করেছে।ছোট বেলা থেকেইে একের পর এক নতুন প্রযুক্তি আবিষ্কার করছে।
সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের পদার্থ বিজ্ঞানের প্রভাষক ইউসুফ আলী বলেন, শাওনের এই নতুন আবিষ্কার বেশ প্রশংসনীয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক,ক্ষুদে বিজ্ঞানী শাওনকে সকল ধরনের সহায়তা করা হ
স্টাফ রিপোর্টার:রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার (১৫ আগস্ট) দুপুরে ইন্টারনেটের গতি কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েন ব্যবহারকারীরা। প্রায় আড়াই ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এ সময় দেশের আন্তর্জা ...
ডেস্ক রিপোর্ট: মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স অ্যান্ড সার্ভিসেস (মাইডাস)-এর সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে তরুণদের জন্য দুই বছর মেয়াদি দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালু করেছে মেটলাইফ ফাউন্ডেশ ...
স্টাফ রিপোর্টার: প্রযুক্তি ও তথ্যনিরাপত্তা পেশাজীবীদের আন্তর্জাতিক সংগঠন আইসাকা (ISACA) ঢাকা চ্যাপ্টারের ২০২৬–২০২৮ মেয়াদের বোর্ড অব ডিরেক্টরস নির্বাচন সম্প্রতি একটি বিশেষ সাধারণ সভার (Special General ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-তে আন্তর্জাতিক প্রযুক্তি উৎসব ‘অটোমেক ২.০’ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথ ...
সব মন্তব্য
No Comments