আন্তর্জাতিক ডেস্ক: ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের তিন পরমাণু কেন্দ্রে কার্যত বিকল করে দেওয়া হয়েছে। উপড়ে ফেলা হয়েছে পরিকাঠামো । তবে উপগ্রহ ছবিতে তেমন প্রমাণ মিলছে না। খবর ভারতের সংবাদ মাধ্যম গণশক্তি।
সংবাদপত্রটি এ প্রতিবেদনে বলেন, সোমবার আমেরিকার শীর্ষ স্তরের প্রতিরক্ষা কর্মকর্তারা ক্ষয়ক্ষতি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান। চূড়ান্ত মুল্যায়ন করতে আরো কিছু সময় লাগবে।
দেশের মধ্যেও সমালোচনার মুখে পড়েছেন মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্প। কর্পোরেটকে চাড় দিতে বিপুল ঘাটতির মেঘাবিল জুলাইয়ে পেশ করা হচ্ছে। শুল্ক যুদ্ধের পর নতুন ক্ষোভ আমেরিকায়। অভিবাসী খেদানোর তৎপরতার বিরুদ্ধে লস এঞ্জেলেসে সেই ক্ষোভে রাস্তায় নেমেছে। এবার ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধের ফল কি, অনিশ্চয়তা কতদূর, তা নিয়ে গভীর আলোচনা চলছে।
স্যাটেলাইট ইমেজ বা উপগ্রহ থেকে তোলা ছবি দাখাচ্ছে ফোরডা পরমাণু কেন্দ্রের যে পাহাড়ী এলাকায়, সেখানে বড় বড় গর্ত। তবে পাহাড়ের ভেতর পরমাণু কেন্দ্র অত্যন্ত সুরক্ষিত। তাকে বিকল করার মতো কোন ক্ষতি হয়েছে কিনা উপগ্রহ চিত্র থেকে বোঝা যাচ্ছে না।
আন্তর্জাতিক নজরদারি প্রতিষ্ঠান আই এ ই পর্যন্ত নির্দিষ্ট করতে পারেনি, ইরানের এই তিন পরমাণু কেন্দ্রে কতটা ক্ষতি হয়েছে।বরং উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে উর্দর পরমাণু কেন্দ্র ঠান্ডা রাখার জন্য তৈরী ভবনটি অক্ষত আছে।
ইস্পাহানে পরমানু কেন্দ্রের বাইরে বড় বড় গর্ত দেখা দিয়েছে। আশেপাশে এলাকায় ক্ষতি হয়েছে। তবে এই পরমাণু কেন্দ্রের মুল কাঠামো মাটির থেকে ৪০ মিটার নীচে। প্রায় ৮ মিটার পুরু কংক্রিটের দেয়াল দিয়ে ঘেরা রয়েছে। তার কোন ক্ষতি হয়েছে তা বোঝার উপায় আপাতত আমেরিকার বিশেষজ্ঞদের নেই।
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান অঞ্চলে নজরদারি চালানোর সময় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই ক্রু নিহত হয়েছেন। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল ত ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় উত্তরাঞ্চলে দুর্গাপূজার একটি প্যান্ডেলে পদদলিত হয়ে ১৭ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন নারী, ৩ জন পুরুষ এবং একজন শিশু রয়েছে। সংবাদমাধ ...
আন্তর্জাতিক ডেস্ক: শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে এক মাস আগে ফ্রান্সে শুরু হওয়া ছাত্র আন্দোলন এখনও অব্যাহত রয়েছে। আন্দোলনে সংশ্লিষ্টতার অভিযোগে গত এক মাসে শুধু রাজধানী প্যারিস অঞ্চল থেকেই রেকর্ড ১ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ১৫ অক্টোবর বিকেল ৩টা ৩৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।আন্তর্জাতিক সং ...
সব মন্তব্য
No Comments