ডেস্ক রিপোর্ট : ২০২৪ এবং তার পরবর্তী সময়ের জন্য রিটেইল ব্যাংকিংয়ের কৌশল প্রণয়ন এবং রোডম্যাপ তৈরির লক্ষ্যে সম্প্রতি রিটেইল ব্যাংকিং কনফারেন্সের আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক।
“বিল্ডিং দ্য বিগেস্ট অ্যান্ড বেস্ট রিটেইল ব্যাংক” থিম নিয়ে আয়োজিত কনফারেন্সে ব্যাংকের স্বল্প ও দীর্ঘমেয়াদী লক্ষ্যের সাথে ক্রস-ফাংশনাল লিডারদের ভূমিকা, উদ্ভাবনী গ্রাহককেন্দ্রিক প্রোডাক্ট ও সেবার মাধ্যমে মার্কেটের বিদ্যমান সুযোগগুলোকে কাজে লাগানো এবং কীভাবে গ্রাহক অভিজ্ঞতা আরও উন্নত করা যায়-- এসব বিষয়ের ওপর জোর দেওয়া হয়।
২৬ এপ্রিল ২০২৪ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন অনুষ্ঠানের উদ্বোধন করেন, যেখানে ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান ভার্চুয়ালি বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলামসহ ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট কমিটির অন্যান্য সদস্য এবং বিভিন্ন ডিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্যাংকের আমানত বৃদ্ধিতে রিটেইল ব্যাংকিং প্রধান ভূমিকা পালন করে যাচ্ছে, যা গত কয়েক বছরে ব্যাংকের ব্যালেন্স শিট প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। গ্রাহককেন্দ্রিক প্রোডাক্ট ডিজাইন, উন্নত ডিজিটাল ব্যাংকিং সুবিধা, ঝামেলাহীন অর্থায়ন এবং অনবোর্ডিং সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে রিটেইল ব্যাংকিং ব্র্যাক ব্যাংকের বাংলাদেশের সেরা ব্যাংক হওয়ার স্বপ্নযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ক্রস-ফাংশনাল টিমগুলোর যৌথ সাফল্য উদ্যাপনের মঞ্চ ছিল এই কনফারেন্সটি। সাফল্য উদ্যাপনের পাশাপাশি রিটেইল ব্যাংকিংকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে অংশগ্রহণমূলক আলোচনাও অনুষ্ঠিত হয়েছিল এই কনফারেন্সে।
ডেস্ক রিপোর্ট: স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, বাংলাদেশি টেক স্টার্টআপ ও ফাস্টেস্ট-গ্রোয়িং ই-কমার্স প্ল্যাটফর্ম কার্টআপের সাথে অংশীদারিত্ব করেছে। বাংলাদেশে অনলাইন সেল ও ডিস্ট্রিবিউশন আরও শক্তিশালী করা ...
পঞ্চগড় প্রতিনিধি: দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ী স্থলবন্দর দিয়ে ৯ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় দুই দেশের পাসপোর্ট-ভিসাধারী যাত্রীদের পারাপার স্বাভ ...
স্টাফ রিপোর্টার: দুই মন্ত্রীর কড়া হুঁশিয়ারির পর পূর্বঘোষিত ধর্মঘট প্রত্যাহার করেছে এলপিজি অপারেটরদের সংগঠন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধর্মঘট প্রত্যাহারের ঘো ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম নির্ধারণ করেছে। আজ ১৩ অক্টোবর, ২০২৬ সোমবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হবে।বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসি ...
সব মন্তব্য
No Comments