আন্তর্জাতিক ডেস্ক: জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ভারত ও পাকিস্তানের সেনা সদস্যের মধ্যে গোলোগুলির ঘটনা ঘটেছে। সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে এ গোলাগুলির ঘটনার খবর দিয়েছেন ভারতীয় সংবাদমাধ্যম এসডিটিভি।
এক প্রতিবেদনে গণমাধ্যমকে জানান, এনিয়ে পঞ্চম বারেমতো গোলাগুরির ঘটনা ঘটলো। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। পাকিস্তানি সেনা ভারতীয় বাহিনীর নিরাপত্তা চৌকিতে গুলি ছোড়ার পর ভারতের সেনা বাহিনী পাল্টা জবাব দিয়েছেন।
এই গোলাগুলি ঘটেছে কুপওয়ারা এবং বারামুল্লা জেলার বিপরীত এলাকা এবং আখনুর সেকাটরের কাছে।
সেনা সূত্রে জানাগেছে, ভারতের নিরাপত্তা বাহিনী পাকিস্তান সেনাবাহিনীকে 'কার্যকরভাবে জবাব দিয়েছে; এতে কেউ হতাহত হয়নি। পাকিস্তানের বাহিনী নিয়ন্ত্রণরেখা বরাবর কিছু জায়গায় ছোট অস্ত্র দিয়ে গুলি চোড়ে।
এরআগে গত ২২ এপ্রিল বিকেলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামের বৈসরন উপত্যকায় পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়। হামলার পর থেকে ভারত পাকিস্তানকে দোষারোপ করে আসছে। অভিযোগ অস্বীকার করে কড়া বার্তা দিয়েছে পাকিস্তান। এর মধ্যে এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বার স্থানীয় শাখা দ্য রেসিস্ট্যান্স ফ্রন্ট।
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন বাহিনী মঙ্গলবার ফের ইরানের বিরুদ্ধে হামলা শুরু করেছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। মঙ্গলবার ১৬০০ জিএমটি থেকে এই হামলা শুরু হয়।সেন্টকম এক বিবৃতিতে জানিয় ...
আন্তর্জাতিক ডেস্ক: তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় নেপালে মৃতের সংখ্যা ১,০০০ ছাড়িয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১,০০৩ জনে দাঁড়িয়েছে। এখনও ...
আন্তর্জাতিক ডেস্ক: কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থা-এসসিওর ২৬তম শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে চীন, রাশিয়া ও ভারতের শীর্ষ নেতাদের বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ...
আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ আট মাস পর যুক্তরাষ্ট্রে আটক থাকা ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছবি প্রকাশ করা হয়েছে। গত জানুয়ারিতে তাকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর এই প্রথম তার ছবি ...
সব মন্তব্য
No Comments