স্টাফ রিপোর্টার: ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম মারা গেছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন বিষয়টি নিশ্চিত করে জানান, মরিয়ম বেগমের প্রথম জানাজা ঢাকায় অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হবে খুলনায় গ্রামের বাড়িতে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে। এছাড়া নির্মাতা ও অভিনেতা রবিউল ইসলাম রাজও বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে কিডনি রোগ ও বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন মরিয়ম বেগম। হঠাৎ গুলশান নিকেতনের বাসায় স্ট্রোক করেন তিনি। পরে দ্রুত তাকে মগবাজারের একটি হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার প্রস্তুতি চলছিল। এর মধ্যেই রাত দেড়টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
প্রসঙ্গত, ঢালিউডে একটা সময় নিয়মিত অভিনয় করলেও দীর্ঘদিন ধরেই লোকচক্ষুর অন্তরালে রয়েছেন চিত্রনায়িকা পপি। চলচ্চিত্রের সহকর্মীদের সঙ্গেও তার যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন। এর মধ্যেই মায়ের মৃত্যুর খবর সামনে আসায় চলচ্চিত্রসংশ্লিষ্টদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী এই অভিনেত্রী বেশ কয়েক বছর ধরে আড়ালে জীবনযাপন করছেন।
১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পপির। অভিনয় ও নৃত্যগুণে অল্প সময়েই দর্শকের নজর কাড়েন তিনি। এরপর বাণিজ্যিক সিনেমার পাশাপাশি সামাজিক ও ভিন্নধারার গল্পেও কাজ করেছেন। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে কুলি, বিদ্রোহ চারিদিকে, কারাগার, মেঘের কোলে রোদ, গঙ্গাযাত্রা, দুই বেয়াইয়ের কীর্তি, লাল বাদশা, চারিদিকে শত্রু, রানী কুঠির বাকি ইতিহাস ও সিটি টেরর। কিন্তু সময়ের পরিক্রমায় অভিনয় থেকে দূরে সরে যান এই অভিনেত্রী।
পপির মায়ের মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়েছেন ভক্ত ও সহকর্মীরা। অনেকেই মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেছেন।
স্টাফ রিপোর্টার: মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির একদিন পরই আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি।বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) দুপুরে শুনানি শেষে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার খালিয়াজুরীর হাওড়ঘেরা জনপদ বল্লী গ্রামে জন্ম তাঁর। শৈশব-কৈশোর কেটেছে হাওড়ের প্রকৃতি, মানুষের জীবনযাপন ও লোকজ সংস্কৃতির আবহে। সেই শেকড়ের টান আর সংগীতের প্রতি গভীর ভালোবাস ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্য নৌকা বাইচকে ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয় বরিশালের উজিরপুর। ঢাকঢোলের বাদ্য, বৈঠার ছন্দ আর লাখো দর্শকের উচ্ছ্বাসে শনিবার (৩১ অক্টোবর) মুখরিত হয় ...
স্টাফ রিপোর্টার: ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২৬ পেলেন চলচ্চিত্র সাংবাদিক মাহমুদা চৌধুরী এবং পরিচালক মেজবাউর রহমান সুমন। প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন প্রবর্তিত ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২৬ প্রদা ...
সব মন্তব্য
No Comments