বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস-২০২২ পালিত হয়েছে।
সোমবার (৫ ডিসেম্বর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ১৬ টি সংগঠনের স্বেচ্ছাসেবীরা র্যালি নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ও গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করেন। এরপর বিভিন্ন সংগঠনের মধ্যে মত বিনিময় পর্ব অনুষ্ঠিত হয়েছে। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টরসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সেচ্ছাসেবীদের দিকনির্দেশনা প্রদানকালে বশেমুরবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব বলেন, মানবজীবনের ব্রত। মানুষ মানুষের পাশে থাকবে এটাই কাম্য। আমাদের বিশ্ববিদ্যালয়ে সামাজিক সংগঠন গুলো সবসময় সমাজের অসহায় মানুষের পাশে থাকুক এই কামনা করি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মো. কামরুজ্জামান বলেন, বিশ্ব সেচ্ছাসেবী দিবসে শিক্ষার্থীদের এমন আয়োজন সত্যিই প্রশংসার দাবি রাখে। ছাত্রাবস্থায় সামাজিক এসব কার্যক্রম জীবনকে সুন্দর করতে ভূমিকা রাখে। এ সংক্রান্ত যে কোন সাহায্য ও পরামর্শের দরকার হলে আমরা পাশে থাকব।
প্রসঙ্গত, জাতিসংঘের সাধারণ পরিষদের ঘোষণা অনুযায়ী ১৯৮৬ সালের ৫ ডিসেম্বর আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় বশেমুরবিপ্রবিতে রক্তদানকারী সংগঠন বাধন, প্রথম আলো বন্ধুসভা, যুগান্তর স্বজন সমাবেশ, রোবার স্কাউট, বিএনসিসিসহ অন্যান্য সংগঠনের সেচ্ছাসেবীদের উপস্থিতিতে দিবসটি পালিত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল করানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে, তাদের একজন ভালো ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গতকাল মঙ্গলবার রাত ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ সুপার ও জেলা প্রশাসনের সহায়তায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ক্ ...
সব মন্তব্য
No Comments