পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: শিক্ষার্থী সায়মা হোসেনের মৃত্যুর ঘটনা তদন্তে গড়িমসির অভিযোগ এনে প্রশাসনিক ভবন ঘেরাও করে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন তারা। পরে দুপুর ১২টা ১০ মিনিটে আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে দুটি টায়ারে আগুন জ্বালিয়ে দেন।
গত ২৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সায়মা হোসেনের মরদেহ পাওয়া যায়। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশের আশ্বাস দেয়।
তবে নির্ধারিত সময় পার হলেও সেই প্রতিবেদন জমা না হওয়ায় শিক্ষার্থীরা আজ তারা এই কর্মসূচি পালন করেন।
সমাজবিজ্ঞান বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাহিদুল ইসলাম বলেন, ২৬ তারিখ প্রশাসনের অবহেলার কারণে আমাদের বোন সায়মা হোসেন মারা যান। আমরা সেদিন রাতেই তদন্তের দাবি জানিয়েছিলাম। প্রশাসন তিন দিনের সময় চেয়েছিল, কিন্তু এখনো কোনো প্রতিবেদন দেয়নি। আমরা আশঙ্কা করছি, তারা গড়িমসি করছে। যদি এ বিষয়ে বিলম্ব হয়, রাবির শিক্ষার্থীরা ছেড়ে কথা বলবে না।
এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা রাকসুর ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন।
রাকসুর নবনির্বাচিত জিএস সালাউদ্দিন আম্মার সকলকে আশ্বস্ত করে বলেন, রাকসুর অবস্থান পরিষ্কার। তদন্ত প্রতিবেদন তিন দিনের মধ্যেই জমা দেওয়ার কথা ছিল। এখন দুপুর ২টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে কেন? রাকসু প্রশাসনের ওপর প্রেশার দিচ্ছে। দুপুরে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক,শিক্ষার্থী, তদন্ত কর্মকর্তা ও রাকসুর বডির সঙ্গে বৈঠক হবে।
বর্তমানে আন্দোলনকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সিনেট ভবনে আলোচনায় বসেছেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: নানা আয়োজন-অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এবার দিবসের প্রতিপাদ্য ছিল ‘শিক্ষা-গবেষণা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় রাজ ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: কয়েন দিয়ে দ্রুততম সময়ে টাওয়ার বানিয়ে নাম লিখিয়েছিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে। পরের বার চপস্টিক দিয়ে ভাত খাওয়ার রেকর্ডও যায় তার দখলে। এবার কাগজ দিয়ে দ্রুততম সময়ে স্নো-ফ্ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, চিকিৎসা ও পুনর্বাসন সেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং এ খাতে গবেষণা ও উদ্ভাবনকে এগিয়ে নিতে প্রয়াস ইনস্টিটিউট অব স্পেশাল এডুকে ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলোর (LMICs) জন্য সাশ্রয়ী, সহজলভ্য ও টেকসই স্বাস্থ্যপ্রযুক্তি উদ্ভাবন ও প্রয়োগ নিয়ে ‘International Conference on Appropriate Technology for Healthcare ...
সব মন্তব্য
No Comments