জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আরিফুজ্জামান উজ্জ্বল ও সাধারণ সম্পাদক ইমরান হোসাইন হিমু উপস্থিত সব শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাদের অনুষ্ঠানে শুভেচ্ছা জানান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম বলেন,"সমাজ বিনির্মাণে সাংবাদিকদের বলিষ্ঠ ভূমিকা অতীতেও ছিলো, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক ভাবমূর্তি বিশ্বের সামনে তুলে ধরতে জাবিসাসের নেতৃবৃন্দ সবসময় কাজ করে যাচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির জন্য সবসময় শুভকামনা।''
ইফতার পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নুরুল আলম এসে সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন। এতে উপস্থিত ছিলেন- কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার, রেজিস্ট্রার আবু হাসান, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন বশির আহমেদ, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির উপদেষ্টা অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলমগীর কবির, জাবিসাসের সাবেক অধ্যাপক ফরিদ আহমেদ, অধ্যাপক সোহেল রানা, সহকারী অধ্যাপক আ স ম ফিরোজ উল হাসান, সহকারী প্রক্টর মনির উদ্দিন সিকদার, শাখা ছাত্রলীগ সভাপতি আক্তারুজ্জামান সোহেল সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।
চট্টগ্রাম অফিস: রাঙামাটিতে টানা ৫ দিনের ভারী বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগের কারণে আজ বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলার সকল সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার ৮ জুল ...
ডেস্ক রিপোর্ট: ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)-এর ২০২৬ সালের বার্ষিক সমাবর্তন গতকাল মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর লে মেরিডিয়ান, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সমাবর্তনে মোনাশ ইউনিভার্সিটি ফাউন্ডেশন ইয়ার (এ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে অনুষ্ঠিত ইতিহাস বিভাগের ২০তম সেমিস্টার ব্যাচের নবীনবর ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম। তিনি বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ভাইস ...
সব মন্তব্য
No Comments