সুজয় ঘোষ, নড়াইল প্রতিনিধি: নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জেলা প্রশাসন ও এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালার যৌথ উদ্যোগে দিনব্যাপী এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সোমবার (১০ আগস্ট) সকালে এস এম সুলতান স্মৃতিসংগ্রহশালা ও শিশু স্বর্গে কোরআন খতম, দোয়া মাহফিল, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং শিল্পীর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে দিনটির সূচনা হয়। পরবর্তীতে সকাল ৯:৩০ মিনিটে আর্টক্যাম্প ও শিশু-কিশোরদের আঁকা চিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক ও এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালার সভাপতি ড. মোহাম্মদ আব্দুল ছালাম, জেলা পরিষদ সচিব আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক আহসান মাহমুদ রাসেল, বিএনপি নেতা এড, ইববাল হোসেন শিকদার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুব মোরশেদ জাফল, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলমগীর সিদ্দিকীসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘এস এম সুলতান: জীবনঘনিষ্ঠ ও সমাজ বাস্তবতার শিল্পী’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক আব্দুল হালিম চঞ্চলের স্বাগত বক্তব্যের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক রেজা আসাদ আল হুদা অনুপম মূল আলোচক এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ড্রইং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিনের প্রাক্তন প্রধান বিমানেশ চন্দ্র বিশ্বাস আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন।
অনুষ্ঠানে চারুকলায় বিশেষ অবদানের জন্য খ্যাতনামা চিত্রশিল্পী ও অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তারকে ঐতিহ্যবাহী ‘সুলতান সম্মাননা পদক ২০২৬’ প্রদান করা হয়। পদক প্রদানের আগে সম্মাননাপ্রাপ্ত শিল্পীর জীবন ও কর্মের ওপর একটি বিশেষ ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মাওলা, নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম এমপি এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য মো. আতাউর রহমান এমপি।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেনের ধন্যবাদ জ্ঞাপন এবং পরবর্তীতে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনব্যাপী এ উৎসবের সমাপ্তি ঘটে।
স্টাফ রিপোর্টার: হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে ঢাকার সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের সামনে ফুটিয়ে তুলতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণিল ...
স্টাফ রিপোর্টার: আজ ১২ ভাদ্র, বৃহস্পতিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী। বাংলা সাহিত্যের দ্রোহ, প্রেম, সাম্য ও মানবতার কালজয়ী এই কবি ইংরেজি ১৯৭৬ সালের ২৯ আগস্ট, বাংলা ১৩৮৩ বঙ্গাব্দ ...
হবিগঞ্জ প্রতিনিধি হবিগঞ্জে খোয়াই থিয়েটারের উদ্যোগে নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জীবনী পাঠ, নাটকের অংশবিশেষ পরিবেশনা, গান, কবিতা আবৃত্তি ও আলোচনা সভার আয়োজন করা হ ...
ডেস্ক রিপোর্ট: আজ ২২ শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। বাংলা সাহিত্য, সংস্কৃতি ও বিশ্বমানবতার অন্যতম শ্রেষ্ঠ এই কবির ৮৫তম প্রয়াণবার্ষিকীতে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন সরকারি-বেসরকারি প্ ...
সব মন্তব্য
No Comments