স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক সিটিতে আন্তর্জাতিক ব্রান্ড অনার (HONOR)-এর প্রথম 'মেড ই বাংলাদেশ' স্মার্টফোন উৎপাদন কারখানা উদ্বোধন করা হয়েছে। কারখানাটি স্থাপন করেছে স্থানীয় প্রতিষ্ঠান Smart Hi-Tech Industries Ltd, যা Smart Technologies (BD) Ltd-এর সহযোগী প্রতিষ্ঠান।
প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। উদ্বোধনকালে তিনি বলেন, দেশের ডিভাইস শিল্পে স্থানীয় উৎপাদনকে উৎসাহ দিতে সরকার নীতিগত সহায়তা ও বিনিয়োগ সুরক্ষা অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনার দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রেসিডেন্ট জর্জ ঝাও, Smart Technologies (BD) Ltd-এর ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলামসহ শীর্ষস্থানীয় কর্মকর্তারা।
অনারের আঞ্চলিক প্রধান জর্জ ঝাও বলেন, স্থানীয় উৎপাদন শুরু হওয়ায় বাংলাদেশে HONOR-এর বাজার বিস্তার এবং প্রযুক্তি বিস্তারের নতুন সুযোগ তৈরী হয়েছে।
Smart Technologies (BD) Ltd-এর ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলাম বলেন, এটি দেশের মোবাইল উৎপাদন শিল্পের নতুন সম্ভাবনার দ্বার খুলবে এবং কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।
বঙ্গবন্ধু হাইটেক সিটিতে অবস্থিত এই কারখানায় পর্যায়ক্রমে বিভিন্ন মডেলের HONOR স্মার্টফোন উৎপাদন করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আন্তর্জাতিক ডেস্ক: চিকিৎসাবিজ্ঞানে বিশেষ অবদানের জন্য ২০২৬ সালের নোবেল পুরস্কার জিতেছেন তিন বিজ্ঞানী। তারা হলেন মার্কিন বিজ্ঞানী কার্ল ডেইসেরোথ এবং জার্মানির দুই বিজ্ঞানী পিটার হেগেম্যান ও জর্জ ন্যাগে ...
ডেস্ক রিপোর্ট: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে তাদের নতুন সি-সিরিজ স্মার্টফোন উন্মোচন করতে চলেছে। অল-রাউন্ড ইউজেবিলিটি চান এমন ব্যবহারকারীদের জন্য, দীর্ঘমেয়াদী পাওয়ার, উ ...
ডেস্ক রিপোর্ট: স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়; পড়াশোনা, কাজ, বিনোদন, গেমিং থেকে শুরু করে প্রতিদিনের নানা প্রয়োজনের গুরুত্বপূর্ণ সঙ্গী। ফলে দীর্ঘ সময় স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে ব্যাটারি ব্ ...
স্টাফ রিপোর্টার:রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার (১৫ আগস্ট) দুপুরে ইন্টারনেটের গতি কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েন ব্যবহারকারীরা। প্রায় আড়াই ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এ সময় দেশের আন্তর্জা ...
সব মন্তব্য
No Comments