গোবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) মুসলিম শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের নামাজ আদায়ের সুবিধার্থে পাঞ্জেগানা মসজিদ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
জেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহায়তায় নির্মিতব্য এই মসজিদে নারী ও পুরুষ মুসল্লিদের আলাদা ওজু ও নামাজের ব্যবস্থা থাকবে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় প্রশাসনিক ভবনের পিছনে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান, গোপালগঞ্জ জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মো. কামরুজ্জামান, রেজিস্ট্রার মো. এনামউজ্জামান, পরিসংখ্যান বিভাগের সভাপতি ড. মো. কামাল হোসেন, প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব, আইসিটি সেলের পরিচালক ড. সালেহ আহমেদ, বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী এস এম এস্কান্দার আলীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ভিত্তি প্রস্তর স্থাপন শেষে মসজিদ নির্মাণে সহায়তা করায় জেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: নানা আয়োজন-অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এবার দিবসের প্রতিপাদ্য ছিল ‘শিক্ষা-গবেষণা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় রাজ ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: কয়েন দিয়ে দ্রুততম সময়ে টাওয়ার বানিয়ে নাম লিখিয়েছিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে। পরের বার চপস্টিক দিয়ে ভাত খাওয়ার রেকর্ডও যায় তার দখলে। এবার কাগজ দিয়ে দ্রুততম সময়ে স্নো-ফ্ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, চিকিৎসা ও পুনর্বাসন সেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং এ খাতে গবেষণা ও উদ্ভাবনকে এগিয়ে নিতে প্রয়াস ইনস্টিটিউট অব স্পেশাল এডুকে ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলোর (LMICs) জন্য সাশ্রয়ী, সহজলভ্য ও টেকসই স্বাস্থ্যপ্রযুক্তি উদ্ভাবন ও প্রয়োগ নিয়ে ‘International Conference on Appropriate Technology for Healthcare ...
সব মন্তব্য
No Comments