স্টাফ রিপোটার: বৃটিশ কাউন্সিলের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক মিস হেলেন সিলভেস্টার আজ ২৯ ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। এসময় বৃটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর মি. টম মিসিওসিয়া তার সঙ্গে ছিলেন।
সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কর্মসূচি আরও গতিশীল এবং যৌথ ডিগ্রি প্রোগ্রাম চালু করার ব্যাপারে আলোচনা করেন।
উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে গবেষণা ও উদ্ভাবন বিষয়ে আরও যৌথ সহযোগিতামূলক কর্মসূচি গ্রহণের উপর গুরুত্বারোপ করেন। যৌথভাবে উদ্ভাবনী গবেষণার জন্য যুক্তরাজ্যের খ্যাতিমান বিশ্ববিদ্যালয়সমূহের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সম্পৃক্ত করার ক্ষেত্রে তিনি ব্রিটিশ কাউন্সিলের আঞ্চলিক পরিচালকের সহযোগিতা চান। এছাড়া, ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ব্রিটিশ কাউন্সিলের ভাষা কোর্সে অধিক হারে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ভর্তি এবং যুক্তরাজ্যে তাদের উচ্চশিক্ষা গ্রহণের সুযোগপ্রাপ্তির ক্ষেত্রে সহযোগিতা প্রদানের জন্য তিনি ব্রিটিশ কাউন্সিলের আঞ্চলিক পরিচালককে অনুরোধ জানান।
ব্রিটিশ কাউন্সিলের আঞ্চলিক পরিচালক এক্ষেত্রে সম্ভাব্য সকল সহযোগিতার আশ্বাস দেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ব্রিটিশ কাউন্সিলের যৌথ উদ্যোগে সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন ব্যাপারেও বৈঠকে আলোচনা করা হয়।
চট্টগ্রাম অফিস: রাঙামাটিতে টানা ৫ দিনের ভারী বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগের কারণে আজ বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলার সকল সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার ৮ জুল ...
ডেস্ক রিপোর্ট: ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)-এর ২০২৬ সালের বার্ষিক সমাবর্তন গতকাল মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর লে মেরিডিয়ান, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সমাবর্তনে মোনাশ ইউনিভার্সিটি ফাউন্ডেশন ইয়ার (এ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে অনুষ্ঠিত ইতিহাস বিভাগের ২০তম সেমিস্টার ব্যাচের নবীনবর ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম। তিনি বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ভাইস ...
সব মন্তব্য
No Comments