বিজ্ঞান আন্দোলন মঞ্চ ইডেন কলেজ কমিটি গঠন
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিজ্ঞান আন্দোলন মঞ্চ ইডেন কলেজ শাখার আয়োজনে সোমবার ( ১২ জানুয়ারি ২০২৬ ) সকাল ১১টায় কলেজে ব্রিটিশ বিরোধী আন্দোলন নেতা মাস্টারদা সূর্য সেনের ৯২তম ফাঁসি দিবসে পুষ্পমাল্য অর্পণ শেষে আলোচনা সভা ৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, ব্রিটিশরা ধর্ম-সম্প্রদায়ের বিভক্তি, নারী পুরুষের বিভক্তি, আঞ্চলিক বিভক্তি ও ভাষাগত বিভক্তি কাজে লাগিয়ে শোষণ এবং শাসন চালিয়েছে। মাস্টারদা সূর্য সেন সেই শোষণের বিরুদ্ধে জীবন বাজি রেখে লড়াই করেছিলেন। মানুষের প্রতি ভালোবাসা ছিল তাঁর লড়াইয়ের সাহসের উৎস। মাস্টারদা সূর্য সেন স্বাধীনতা চেয়েছেন, স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছেন, স্বপ্ন পুরণের জন্য সংগ্রাম ও সংগঠন গড়ে তুলেছেন। স্বাধীন করেছিলেন চট্টগ্রামকে, পতাকা তুলেছিলেন, গঠন করেছিলেন অস্থায়ী সরকার।
আজো সূর্যের আলোর মত তাঁর সাহস ছড়িয়ে পড়ে দেশের প্রতিটি আন্দোলনে। শাসকেরা চেষ্টা করেছে কিন্তু সূর্যসেনকে ভুলিয়ে দেয়া যায় নি। প্রতিটি সংগ্রামে মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করেছে তাঁকে। সাহস পেয়েছে শক্তি পেয়েছে তাঁর সংগ্রামী জীবন থেকে।
মাস্টারদার ফাঁসি দিবসে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা শেষে কলেজের গেস্ট রুমে বিজ্ঞান আন্দোলন মঞ্চ ইডেন কলেজ শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিজ্ঞান আন্দোলন মঞ্চ ইডেন কলেজ শাখার সংগঠক তোহুরা খাতুন পিয়া। সভায় উপস্থিত থাকে আলোচনা করেন বিজ্ঞান আন্দোলন মঞ্চের কেন্দ্রীয় উপদেষ্টা অনিক কুমার দাস।
সভায় শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান মনস্কতা এবং যুক্তিবাদী মনন তৈরিতে বিজ্ঞান আন্দোলন মঞ্চ ইডেন কলেজের কাজকে আরও সুসংগঠিত করতে তোহুরা খাতুন পিয়াকে আহ্বায়ক ও রুবাইয়া ইসলামকে সদস্য সচিব করে ৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
আহ্বায়ক তোহুরা খাতুন পিয়া, সদস্য সচিব রুবাইয়া ইসলাম এবং সদস্য সাবরিনা ফালাক, সদস্য প্রান্তিকা আক্তার বহ্নি, উম্মে কুলসুম তিশি ও মাইশা মোবাশ্বেরা মনীষী।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: নানা আয়োজন-অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এবার দিবসের প্রতিপাদ্য ছিল ‘শিক্ষা-গবেষণা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় রাজ ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: কয়েন দিয়ে দ্রুততম সময়ে টাওয়ার বানিয়ে নাম লিখিয়েছিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে। পরের বার চপস্টিক দিয়ে ভাত খাওয়ার রেকর্ডও যায় তার দখলে। এবার কাগজ দিয়ে দ্রুততম সময়ে স্নো-ফ্ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, চিকিৎসা ও পুনর্বাসন সেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং এ খাতে গবেষণা ও উদ্ভাবনকে এগিয়ে নিতে প্রয়াস ইনস্টিটিউট অব স্পেশাল এডুকে ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলোর (LMICs) জন্য সাশ্রয়ী, সহজলভ্য ও টেকসই স্বাস্থ্যপ্রযুক্তি উদ্ভাবন ও প্রয়োগ নিয়ে ‘International Conference on Appropriate Technology for Healthcare ...
সব মন্তব্য
No Comments