বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে।
সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
ডাকসুতে পাঁচ পৃষ্ঠার ব্যালটে ৪৭১ জন প্রার্থীর মধ্যে থেকে ২৮টি পদে নিজেদের পছন্দের প্রার্থীদের বেছে নেওয়ার জন্য ভোট প্রদান করেছেন।
উল্লিখিত একই সময়ে হল সংসদের এক পৃষ্ঠার ব্যালটে ১ হাজার ৩৫ জন প্রার্থীর মধ্যে থেকে ১৮টি হলের প্রতিটিতে ১৩টি পদে মোট ২৩৪ জনকে নির্বাচিত করবেন শিক্ষার্থীরা।
ডাকসুর নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্যমতে, এবার মোট বৈধ ভোটার ৩৯ হাজার ৮৭৪ জন। তাদের মধ্যে ছাত্রী ১৮ হাজার ৯৫৯ জন এবং ছাত্র ২০ হাজার ৯১৫ জন। একজন ভোটারকে ভোট দিতে হবে ৪১টি। তার মধ্যে কেন্দ্রীয় সংসদের ২৮টি, আর হল সংসদে ১৩টি পদে। একজন ভোটার ৪১টি ভোট দিতে সময় পাবেন ১০ মিনিট।
নির্বাচন কমিশন প্রকাশিত তথ্যানুযায়ী- বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলে ভোটার সংখ্যা ৬৬৫ জন, কবি জসীম উদ্দীন হলে ১ হাজার ২৯৮, অমর একুশে হলে ১ হাজার ৩০০, স্যার এ এফ রহমান হলে ১ হাজার ৩৮০, হাজী মুহম্মদ মুহসীন হলে ১ হাজার ৪০৭, সূর্যসেন হলে ১ হাজার ৪৯৫, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ১ হাজার ৬০৯, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ১ হাজার ৭৫৩, ফজলুল হক মুসলিম হলে ১ হাজার ৭৭২, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ১ হাজার ৯৬৩, ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে ২ হাজার ৫, বিজয় একাত্তর হলে ২ হাজার ৪৩ এবং জগন্নাথ হলে ২ হাজার ২২৫টি ভোট।
ছাত্রীদের হলগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভোট রোকেয়া হলে। হলটিতে মোট ভোটার ৫ হাজার ৬৬৫টি। এছাড়া বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে ২ হাজার ১১০, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ২ হাজার ৬৪৫, শামসুন নাহার হলে ৪ হাজার ৯৬, কবি সুফিয়া কামাল হলে ৪ হাজার ৪৪৩ জন ভোটার রয়েছেন।
ডাকসুর ইতিহাসে এবারই প্রথম আবাসিক হল থেকে ভোটকেন্দ্র সরিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে নেওয়া হয়েছে। এবার আটটি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। সেখানে কোন কেন্দ্রে কোন কোন হলের সংযুক্ত (অ্যাটাচমেন্ট) শিক্ষার্থীদের ভোট রয়েছে, তা এরই মধ্যে প্রকাশ করেছে ডাকসুর নির্বাচন কমিশন। যা নিন্মরূপ:
১. কার্জন হল কেন্দ্রে ভোট দিতে পারবেন ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল ও ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা। এ কেন্দ্রে মোট ভোটার ৫ হাজার ৭৭ জন।
২. বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে ভোট দেবেন জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হলের ভোটাররা। এ কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৪ হাজার ৮৫৩ জন।
৩. ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ভোট দেবেন রোকেয়া হলের শিক্ষার্থীরা। টিএসসি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৫ হাজার ৬৬৫ জন।
৪. ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে যেতে হবে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ভোটারদের। এ কেন্দ্রে মোট ভোটার ৪ হাজার ৭৫৫ জন।
৫. সিনেট ভবন কেন্দ্রে ভোট দিতে হবে স্যার এ এফ রহমান হল, হাজী মুহম্মদ মুহসীন হল ও বিজয় একাত্তর হলের শিক্ষার্থীদের। সিনেট ভবন কেন্দ্রে ভোটারের সংখ্যা ৪ হাজার ৮৩০ জন।
৬. উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও কবি জসীম উদদীন হলের ভোটাররা ভোট দিতে পারবেন। কেন্দ্রটিতে মোট ভোটার ৬ হাজার ১৫৫ জন।
৭. ভূ-তত্ত্ব বিভাগ কেন্দ্রে কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা ভোট দেবেন। এ কেন্দ্রে মোট ৪ হাজার ৪৪৩ জন শিক্ষার্থী ভোট দেবেন।
৮. ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন শামসুন নাহার হলের ছাত্রীরা। ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে মোট ভোটার ৪ হাজার ৯৬ জন।
টানা ১৩ দিনের প্রচার-প্রচারণা শেষে ভোটারদের রায়ের অপেক্ষায় এখন প্রার্থীদের পাশাপাশি গোটা জাতি। সময় এবং ভোটের ফলই বলে দিবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের স্বপ্নের ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য কোন নেতৃত্ব বেছেনিয়েছেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: নানা আয়োজন-অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এবার দিবসের প্রতিপাদ্য ছিল ‘শিক্ষা-গবেষণা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় রাজ ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: কয়েন দিয়ে দ্রুততম সময়ে টাওয়ার বানিয়ে নাম লিখিয়েছিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে। পরের বার চপস্টিক দিয়ে ভাত খাওয়ার রেকর্ডও যায় তার দখলে। এবার কাগজ দিয়ে দ্রুততম সময়ে স্নো-ফ্ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, চিকিৎসা ও পুনর্বাসন সেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং এ খাতে গবেষণা ও উদ্ভাবনকে এগিয়ে নিতে প্রয়াস ইনস্টিটিউট অব স্পেশাল এডুকে ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলোর (LMICs) জন্য সাশ্রয়ী, সহজলভ্য ও টেকসই স্বাস্থ্যপ্রযুক্তি উদ্ভাবন ও প্রয়োগ নিয়ে ‘International Conference on Appropriate Technology for Healthcare ...
সব মন্তব্য
No Comments