ইবি প্রতিনিধি: আনন্দ র্যালি, কেক কাটা, মৃত্যুঞ্জয় মুজিব ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলাদেশ ছাত্রলীগ' এর ৭৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জানুয়ারী) সকাল সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের উদ্যোগে ছাত্রলীগের কার্যালয় থেকে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি একটি ক্যাম্পাসের বিভিন্ন প্রধান প্রধান সড়ক ও পার্শ্ববর্তী ইবি থানা প্রদক্ষিণ করে ক্যাম্পাসের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে এসে শেষ হয়। পরবর্তীতে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন শাখা ছাত্রলীগ সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়। এরপর দলীয় কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে ছাত্রলীগের নেতাকর্মীরা।
শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, ক্যাম্পাস বন্ধ থাকলেও নির্বাচনের আগ মুহূর্তে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী খুবই উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাখা ছাত্রলীগের পক্ষ থেকে আনন্দ মিছিল, কেক কাটা এবং জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অপর্ণ করা হয়েছে। এছাড়াও ক্যাম্পাস খুললে বৃক্ষরোপণ কর্মসূচি আমরা সম্পন্ন করবো।
নির্বাচনে শাখা ছাত্রলীগের ভূমিকা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ইতিপূর্বেই আমরা কর্মী সভা করে শাখা ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে দিকনির্দেশনা দিয়েছি এবং স্ব স্ব এলাকায় গিয়ে নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে ভোটারদের কাছে যেয়ে প্রধানমন্ত্রীর সালাম পৌঁছে দিয়ে নৌকায় ভোট প্রার্থনা করতে বলা হয়েছে। একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রার কথা প্রচার করে নৌকায় ভোটদানে উৎসাহিত করার কথা বলা হয়েছে। ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী নিরলসভাবে নৌকাকে বিজয়ী করতে কাজ করে যাচ্ছে।
চট্টগ্রাম অফিস: রাঙামাটিতে টানা ৫ দিনের ভারী বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগের কারণে আজ বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলার সকল সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার ৮ জুল ...
ডেস্ক রিপোর্ট: ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)-এর ২০২৬ সালের বার্ষিক সমাবর্তন গতকাল মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর লে মেরিডিয়ান, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সমাবর্তনে মোনাশ ইউনিভার্সিটি ফাউন্ডেশন ইয়ার (এ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে অনুষ্ঠিত ইতিহাস বিভাগের ২০তম সেমিস্টার ব্যাচের নবীনবর ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম। তিনি বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ভাইস ...
সব মন্তব্য
No Comments