ডেস্ক রিপোর্ট: ব্র্যাক কুমন ফ্র্যাঞ্চাইজি সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় অর্থায়ন সুবিধা দেওয়ার লক্ষ্যে ব্র্যাক কুমন লিমিটেডের সাথে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক।
ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন এবং ব্র্যাক কুমন লিমিটেডের চিফ বিজনেস অফিসার নেহাল হাসান ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
ব্র্যাক কুমনের যে সব ফ্র্যাঞ্চাইজি ইতিমধ্যেই তাদের সক্ষমতা ছাড়িয়ে গেছে, এই কৌশলগত সহযোগিতার অধীনে সেসব ফ্র্যাঞ্চাইজিগুলোকে অর্থ সহায়তা দেবে ব্র্যাক ব্যাংক।এতে করে তাদের সক্ষমতা বাড়বে এবং তারা আরও বেশি সংখ্যক শিশু ও শিক্ষার্থীদের জন্য শিক্ষাসেবা নিশ্চিত করতে পারবে।
এই চুক্তির বিষয়ে ব্র্যাক ব্যাংকের ডেপুটিম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন বলেন, “ব্র্যাক কুমনের সাথে যৌথভাবে শিক্ষা ও জ্ঞানের সমৃদ্ধিতে অবদান রাখতে পেরে আমরা সত্যিই অনেক আনন্দিত।এই উদ্যোগ মূল্যবোধ ও সামাজিক উন্নয়নে ব্র্যাক ব্যাংকের দেওয়া প্রতিশ্রুতির সাথে পুরোপুরি সাদৃশ্য পূর্ণ।”
ব্র্যাক কুমন লিমিটেডের চিফ বিজনেস অফিসার নেহাল হাসান বলেন, “ব্র্যাককুমন নেটওয়ার্কের মাধ্যমে নারী উদ্যোক্তাদের ক্ষমতায়নে ব্র্যাক ব্যাংকের সাথেচুক্তি করতে পেরে আমরাও অনেক আনন্দিত। এই উদ্যোগের ফলে নারী উদ্যোক্তারা তাঁদের সক্ষমতা বাড়াতে এবং ব্যবসায়িক সমৃদ্ধিতে আর্থিক সহায়তা পাবে।ফলে এভাবে তাঁরা দেশের টেকসই প্রাতিষ্ঠানিক উন্নয়নেও অবদান রাখতে পারবে।”
ডেস্ক রিপোর্ট: স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, বাংলাদেশি টেক স্টার্টআপ ও ফাস্টেস্ট-গ্রোয়িং ই-কমার্স প্ল্যাটফর্ম কার্টআপের সাথে অংশীদারিত্ব করেছে। বাংলাদেশে অনলাইন সেল ও ডিস্ট্রিবিউশন আরও শক্তিশালী করা ...
পঞ্চগড় প্রতিনিধি: দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ী স্থলবন্দর দিয়ে ৯ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় দুই দেশের পাসপোর্ট-ভিসাধারী যাত্রীদের পারাপার স্বাভ ...
স্টাফ রিপোর্টার: দুই মন্ত্রীর কড়া হুঁশিয়ারির পর পূর্বঘোষিত ধর্মঘট প্রত্যাহার করেছে এলপিজি অপারেটরদের সংগঠন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধর্মঘট প্রত্যাহারের ঘো ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম নির্ধারণ করেছে। আজ ১৩ অক্টোবর, ২০২৬ সোমবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হবে।বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসি ...
সব মন্তব্য
No Comments