বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের আয়োজনে মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে ‘মুক্তিযুদ্ধের অনুচ্চারিত অধ্যায়: বীরাঙ্গনা প্রসঙ্গ’ শীর্ষক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইতিহাস বিভাগের সভাপতি মোছা: সানজীদা পারভীনের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন। এসময় প্রধান অতিথি উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব। বিশেষ অতিথি হিসেবে বীরাঙ্গনা ও মুক্তিযোদ্ধা কানন গোমেজ, মানবিকী অনুষদের ডিন মোহম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া ছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রবন্ধ উপস্থাপক অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন বলেন, মুক্তিযুদ্ধে নারী নির্যাতন ছিল পরিকল্পিত। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বীরাঙ্গনাদের অবদান অনস্বীকার্য। তিনি সরকারের কাছে দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বীরাঙ্গনাদের খুঁজে বের করে তাদের যথাযথ সম্মান ও সামাজিক মর্যাদা প্রদানের আহবান জানান।
প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব বলেন, বাংলাদেশ বিনির্মাণে আমাদের মা-বোনদের ত্যাগের ইতিহাস সম্পর্কে ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে হবে। দেশকে উচ্চস্থানে নিয়ে যেতে দেশের বীরাঙ্গনা মুক্তিযোদ্ধাদের সম্মান দিতে হবে। তিনি আরো বলেন, দেশের কাঠামো শক্তভাবে গড়ে তুলতে হলে ভবিষ্যৎ প্রজন্মকে ইতিহাস চর্চা করতে হবে।
বিশেষ অতিথি বীরাঙ্গনা ও মুক্তিযোদ্ধা কানন গোমেজ তরুণ প্রজন্মের প্রতি আহবান জানিয়ে বলেন, আমরা যে পতাকা উড়িয়ে যাচ্ছি, আমরা যদি মরে যাই তোমরা এ পতাকা উড়িয়ে রাখবে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল করানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে, তাদের একজন ভালো ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গতকাল মঙ্গলবার রাত ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ সুপার ও জেলা প্রশাসনের সহায়তায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ক্ ...
সব মন্তব্য
No Comments