ডেস্ক রিপোর্ট: প্রতি বছর হাজারো বাংলাদেশি মুসলমান পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান। কিন্তু সেখানে পৌঁছেই অনেকের প্রথম চিন্তা হয়ে দাঁড়ায় পরিবার-পরিজনের সঙ্গে যোগাযোগ রাখার জন্য নতুন সিম কার্ড কেনা। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সিম কেনার ঝামেলা এই পবিত্র যাত্রার শুরুতেই বাড়তি চাপ তৈরি করে।
এই বাস্তবতাকে বিবেচনায় নিয়ে দেশে প্রথমবারের মতো ফাইভ-জি হজ রোমিং প্যাক চালু করেছে দেশের শীর্ষ ডিজিটাল অপারেটর বাংলালিংক। এখন ব্যবহারকারীরা বাংলাদেশি টাকায়, নিজেদের মোবাইল ব্যালেন্স ব্যবহার করেই এই প্যাক কিনতে পারবেন। ফলে পরিবার-পরিজনের সঙ্গে সংযুক্ত থাকতে আলাদা করে বৈদেশিক মুদ্রার প্রয়োজন হবে না। সৌদি আরবে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তাঁরা স্বজনদের সঙ্গে সংযুক্ত হতে পারবেন।
৫৯৪ টাকা থেকে শুরু হচ্ছে বাংলালিংকের হজ রোমিং প্যাক। সাশ্রয়ী মূল্যে এই সেবা স্থানীয় সৌদি সিম কার্ডের তুলনায়ও প্রতিযোগিতামূলক অফার দিচ্ছে। প্রিপেইড ও পোস্টপেইড-সব ধরনের বাংলালিংক গ্রাহকেরা সৌদি আরব ভ্রমণের সময় এই সুবিধা নিতে পারবেন। ফলে ব্যবহারকারীরা আগে থেকেই সক্রিয় নেটওয়ার্ক নিয়ে গন্তব্যে পৌঁছাতে পারবেন।
এ বিষয়ে বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান বলেন, “হজ একজন মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ও আবেগঘন অভিজ্ঞতা। প্রতি বছর সৌদি আরবে পৌঁছে আমাদের দেশের হজযাত্রীদের নতুন সিম কার্ড কেনার জন্য দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়, যা তাঁদের জন্য ভোগান্তির। আমাদের এই রোমিং প্যাক সেই সমস্যার সমাধান দেবে। এতে করে তাঁরা সৌদি আরবে পৌঁছানোর মুহূর্ত থেকেই প্রিয়জনদের সঙ্গে সংযুক্ত থাকতে পারবেন।”
হজ রোমিং প্যাক ব্যবহারে নতুন নম্বর নেওয়ার ঝামেলাও থাকছে না। গ্রাহকেরা তাঁদের বর্তমান বাংলালিংক নম্বর ব্যবহার করেই দেশে থাকা স্বজনদের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ রাখতে পারবেন। এতে ব্যক্তিগত যোগাযোগের পাশাপাশি প্রয়োজনীয় ডিজিটাল সেবাগুলোও স্বাভাবিকভাবে চালু থাকবে।
গ্রাহকরা ‘মাইবিএল’ অ্যাপের মাধ্যমে সহজেই মোবাইল ব্যালেন্স ব্যবহার করে এই প্যাকগুলো কিনতে পারবেন।
বাংলালিংকের এই উদ্যোগ তাদের ‘পিপল-ফার্স্ট’ দৃষ্টিভঙ্গির প্রতিফলন। বাংলালিংকের কাছে সংযোগ মানে শুধু প্রযুক্তিনির্ভর সেবা নয়; এটি মানুষ ও তাদের প্রিয়জনদের কাছাকাছি রাখার একটি মাধ্যম। নতুন ফাইভ-জি রোমিং প্যাকের মাধ্যমে হজযাত্রীরা নিশ্চিন্তে তাঁদের আধ্যাত্মিক যাত্রায় মনোযোগ দিতে পারবেন, পাশাপাশি প্রিয়জনদের সঙ্গে সংযুক্তও থাকতে পারবেন
আন্তর্জাতিক ডেস্ক: চিকিৎসাবিজ্ঞানে বিশেষ অবদানের জন্য ২০২৬ সালের নোবেল পুরস্কার জিতেছেন তিন বিজ্ঞানী। তারা হলেন মার্কিন বিজ্ঞানী কার্ল ডেইসেরোথ এবং জার্মানির দুই বিজ্ঞানী পিটার হেগেম্যান ও জর্জ ন্যাগে ...
ডেস্ক রিপোর্ট: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে তাদের নতুন সি-সিরিজ স্মার্টফোন উন্মোচন করতে চলেছে। অল-রাউন্ড ইউজেবিলিটি চান এমন ব্যবহারকারীদের জন্য, দীর্ঘমেয়াদী পাওয়ার, উ ...
ডেস্ক রিপোর্ট: স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়; পড়াশোনা, কাজ, বিনোদন, গেমিং থেকে শুরু করে প্রতিদিনের নানা প্রয়োজনের গুরুত্বপূর্ণ সঙ্গী। ফলে দীর্ঘ সময় স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে ব্যাটারি ব্ ...
স্টাফ রিপোর্টার:রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার (১৫ আগস্ট) দুপুরে ইন্টারনেটের গতি কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েন ব্যবহারকারীরা। প্রায় আড়াই ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এ সময় দেশের আন্তর্জা ...
সব মন্তব্য
No Comments