ইবি প্রতিনিধি : গুচ্ছভুক্ত ২৪ টি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ব্যবহারিক পরীক্ষা আগামী ২৫ ও ২৬ জুন অনুষ্ঠিত হবে। এতে ৩০টি আসনের বিপরীতে আবেদন করেছে ৬৮৫ জন ভর্তিচ্ছু, ফলে আসনপ্রতি লড়াই করবেন ২৩ জন শিক্ষার্থী। বিভাগটির সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা এসব তথ্য নিশ্চিত করেছেন।
ড. দেবাশীষ শর্মা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৫ জুন এবং ২৬ জুন সামাজিক বিজ্ঞান অনুষদভূক্ত এই বিভাগটির পরীক্ষা অনুষ্ঠিত হবে। উভয় দিনই সকাল ৯টা থেকে পরীক্ষা শুরু হবে। এই পরীক্ষায় তিনটি ইভেন্ট থাকবে। সেগুলো হলো- ৬০ মিটার স্প্রিন্ট, ২০০ মিটার স্প্রিন্ট এবং ফ্লেক্সিবিলিটি টেস্ট।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীদের স্পোর্টস ড্রেস পরিধান করে অংশগ্রহণ করতে হবে। সকল পরীক্ষার্থীকে গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। সকল পরীক্ষার্থীকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশীটের সত্যায়িত অনুলিপি সঙ্গে আনতে হবে।
এবিষয়ে রেজিস্ট্রার দপ্তরের বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে ব্যবহারিকে অংশ নিতে উন্ন মাধ্যমিক বা সমমান পরীক্ষায় ইংরেজি বিষয়ে ন্যূনতম গ্রেডপয়েন্ট ৩ পেতে হবে।
এছাড়াও বিকেএসপি শিক্ষার্থী তথা খেলোয়াড়দের জন্য বিভাগের আসন সংখ্যা ২০% অতিরিক্ত হিসেবে সংরক্ষিত থাকবে। এই বিভাগে মোট ৩০টি আসনের মধ্যে বিজ্ঞান বিভাগের ‘এ’ ইউনিটের জন্য ৯টি, মানবিকের ‘বি’ ইউনিটের জন্য ১৫টি এবং বাণিজ্য বিভাগ ‘সি’ ইউনিটের জন্য ৬টি আসন বরাদ্দ রয়েছে বলে জানা যায়।
চট্টগ্রাম অফিস: রাঙামাটিতে টানা ৫ দিনের ভারী বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগের কারণে আজ বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলার সকল সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার ৮ জুল ...
ডেস্ক রিপোর্ট: ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)-এর ২০২৬ সালের বার্ষিক সমাবর্তন গতকাল মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর লে মেরিডিয়ান, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সমাবর্তনে মোনাশ ইউনিভার্সিটি ফাউন্ডেশন ইয়ার (এ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে অনুষ্ঠিত ইতিহাস বিভাগের ২০তম সেমিস্টার ব্যাচের নবীনবর ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম। তিনি বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ভাইস ...
সব মন্তব্য
No Comments