ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের বিভিন্ন স্থানে গো-খাদ্যের অস্থায়ী কিছু বাজার বসেছে। যেখানে গরুর জন্য ঘাস, খর ও ভূূূষি বিক্রি হচ্ছে , পাশাপাশি গরু কাটার সুবিধার্থে ‘গড়’ ও বিক্রি করছেন মৌসুমি ব্যবসায়ীরা।
রোববার (১৬ জুন) সকালে সরজমিনে ক্রেতা-বিক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, জেলা শহরের কাউতলি মোড়, ডিসি-এসপি রোডে, সাবেরা সোবাহান গার্লস স্কুলের সামনে, রেলওয়ে স্টেশনের সামনে, কাজীপাড়া ঈদগাহ মাঠের সামনে, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে, নিয়াজ মুহাস্মদ স্টেডিয়ামের সামনে, টিএ রোড, থানা ব্রিজ সংলগ্ন, মৌলভীপাড়া, ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সামনে, মেড্ডা বাস স্টেশনসহ আরো বিভিন্ন জায়গায় বসেছে এই গো-খাদ্যের বাজার। মূলত যারা গো-খাদ্য বিক্রি করছেন তারা অন্য পেশার সঙ্গে জড়িত কিংবা শ্রমিকের কাজ করেন। কোরবানিকে সামনে রেখে গত বৃহস্পতিবার থেকে খর, তাজা ঘাস, ভূষি ও গড় নিয়ে জনাকীর্ণ এলাকায় বসেছেন তারা। একেক বান্ডেল ঘাস ও খর ৪০-৭০ টাকা, ভূষি ৬০/৭০ টাকা ও গড় ১৫০/৩০০ টাকা দরে বিক্রি করছেন। যারা পশু কিনে নিজ বাড়িতে রাখছেন তাঁরাই মূলত এসবের ক্রেতা। ক্রেতারাও মনের আনন্দে কোরবানির পশুর জন্য এই গো-খাদ্য কিনে নিয়ে যাচ্ছেন। অস্হায়ী এই বাজার গুলোতে গো-খাদ্য বিক্রি করায় ক্রেতাদের খুব উপকার হয়েছে বলে তারা জানান। খুব সহজেই তারা হাতের নাগালে এই গো-খাদ্য গুলো পাচ্ছেন তাদের কোরবানির পশুর জন্য।
জেলা ঈদগাহ মাঠের সামনে গো-খাদ্য বিক্রেতা শহরের কাজীপাড়া এলাকার বাসিন্দা স্বপন মিয়া জানান, প্রতি বান্ডিল খড় ও কাঁচা ঘাষ ৪০ থেকে ৬০ দরে বিক্রি করছেন। প্রায় ১০ বছর দরে তিনি কোরবানি ঈদের আগে এই গো-খাদ্য বিক্রি করে আসছেন।
থানা ব্রিজ সংলগ্ন গো-খাদ্য বিক্রেতা শেরপুর এলাকার সাদেক মিয়া জানান, তিনি পেশায় একজন মুরগি ব্যবসায়ি, একটু লাভের আশায় কোরবানি ঈদের আগে এগুলো বিক্রি করে থাকেন। বেচা কেনা ভালোই হচ্ছে, তবে আজ (রোববার) শেষদিন ভালো ব্যবসা হবে।
ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সামনে গো-খাদ্য বিক্রেতা জেলা শহরের শেরপুর এলাকার রহমত মিয়া ও অলফত খাঁন জানান, মোটামোটি বেচাকেনা হচ্ছে, তবে আজ বিকেল এবং আগামিকাল ভালো ব্যবসা হবে বলে আশা করি। প্রতি কেজি ভূসি ৬০/৭০ টাকা, গড় ১৫০ থেকে ৩৫০ টাকা, খর ও কাঁচা ঘাস ৪০ থেকে ৬০ টাকা বান্ডিল দরে বিক্রি করা হচ্ছে। আগে এই ব্যবসার দোকান কম ছিলো, আমাদের বেশি বিক্রি হতো। এখন বেশি দোকান হওয়ায় একটু কম বিক্রি হচ্ছে।
টিএ রোডের 'গড়’ বিক্রেতা হোসেন মিয়া জানান, গতকাল ও আজ দুপুর পর্যন্ত তিনি প্রায় ৮০ টি গড় বিক্রি করেছেন। একেকটি গড় সাইজ বুজে ১৫০-৩০০ টাকা করে বিক্রি করেছেন।
স্টাফ রিপোর্টার: ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সেপ্টেম্বর মাসের জন্য সামান্য কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বহুল ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের দাম ১৩ ট ...
স্টাফ রিপোর্টার: বোতলজাত সয়াবিন তেলের দাম সমন্বয় করেছে সরকার। প্রতি লিটারে ৫ টাকা বাড়িয়ে নতুন দাম ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল ১৯৯ টাকায় বিক্রি হতো।বুধবার ২ ...
বেনাপোল প্রতিনিধি: রাজস্ব ফাঁকি ও মিথ্যা ঘোষণা ঠেকাতে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল কাস্টমস হাউসে আই আরএম টিমের কঠোর নজরদারি ও শতভাগ পণ্যচালান পরীক্ষা জোরদার করা হয়েছে। সন্দেহজনক চালান শতভাগ প ...
স্টাফ রিপোর্টার: হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল সীমিত থাকায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে ফোর্স মেজরের মেয়াদ বাড়িয়েছে কাতারএনার্জি। এর ফলে বাংলাদেশ, পাকিস্তান ও ইতালিসহ ইউরোপীয় ও এশী ...
সব মন্তব্য
No Comments