স্টাফ রিপোর্টার: ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ এর ১১.১১ ক্যাম্পেইনে নির্দিষ্ট ডিভাইস ক্রয়ের ক্ষেত্রে আকর্ষণীয় ছাড়, ইএমআই সুবিধা এবং দারুণ দারুণ সব অফার নিয়ে হাজির হয়েছে তরুণদের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। ১১ নভেম্বর থেকে শুরু করে আগামী ২১ নভেম্বর পর্যন্ত দারাজে কেনাকাটা করে রিয়েলমি গ্রাহকরা এই বিশেষ সুবিধাগুলো উপভোগ করতে পারবেন।
এই ক্যাম্পেইনে গ্রাহকরা পাচ্ছেন সর্বোচ্চ ১,২০০ টাকা পর্যন্ত ছাড়, ০% ইএমআই সুবিধা এবং সব অর্ডারের উপর ফ্রি ডেলিভারি। এছাড়াও, নির্দিষ্ট ক্রেডিট কার্ড ব্যবহার করে গ্রাহকরা ১৫% ছাড়সহ সর্বোচ্চ ১,৪০০ টাকা পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। নির্দিষ্ট মোবাইল ব্যাংকিং পেমেন্টের ক্ষেত্রে থাকবে ১৫% ছাড়সহ সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত ছাড়ের সুযোগ।
এই অফারের আওতায় রিয়েলমি’র নিম্নে উল্লেখিত ডিভাইসগুলোর উপর মূল্য সমন্বয় এবং ছাড় পাওয়া যাচ্ছে: নোট ৬০ (৪ জিবি/৬৪ জিবি), নোট ৬০ (৪ জিবি/১২৮ জিবি), নোট ৫০ (৪ জিবি/৬৪ জিবি), নোট ৫০ (৪ জিবি/১২৮ জিবি), সি৬১ (৬ জিবি/১২৮ জিবি), সি৬৩ (৬ জিবি/১২৮ জিবি), সি৬৩ (৮ জিবি/১২৮ জিবি), সি৬৫ (৮ জিবি/১২৮ জিবি), সি৬৫ (৮ জিবি/২৫৬ জিবি)।
আকর্ষণীয় এই ক্যাম্পেইন সম্পর্কে আরও তথ্যের জন্য, ব্যবহারকারীরা রিয়েলমি বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ- https://www.facebook.com/realmeBD/ এ ভিজিট করতে পারেন।
স্টাফ রিপোর্টার:রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার (১৫ আগস্ট) দুপুরে ইন্টারনেটের গতি কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েন ব্যবহারকারীরা। প্রায় আড়াই ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এ সময় দেশের আন্তর্জা ...
ডেস্ক রিপোর্ট: মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স অ্যান্ড সার্ভিসেস (মাইডাস)-এর সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে তরুণদের জন্য দুই বছর মেয়াদি দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালু করেছে মেটলাইফ ফাউন্ডেশ ...
স্টাফ রিপোর্টার: প্রযুক্তি ও তথ্যনিরাপত্তা পেশাজীবীদের আন্তর্জাতিক সংগঠন আইসাকা (ISACA) ঢাকা চ্যাপ্টারের ২০২৬–২০২৮ মেয়াদের বোর্ড অব ডিরেক্টরস নির্বাচন সম্প্রতি একটি বিশেষ সাধারণ সভার (Special General ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-তে আন্তর্জাতিক প্রযুক্তি উৎসব ‘অটোমেক ২.০’ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথ ...
সব মন্তব্য
No Comments