স্টাফ রিপোটার: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল প্রযুক্তি শিল্প-বাণিজ্য ও শিক্ষাসহ জীবনের সকল ক্ষেত্রে অভাবনীয় রূপান্তর করে বাংলাদেশের প্রচলিত জীবনধারা বদলে দিয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ করোনা মোকাবেলায় বিস্ময়কর সফলতা দেখিয়েছে যা অনেক উন্নত দেশও পারেনি।অগ্রগতির এই অগ্রযাত্রা আরও বেগবান করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন খোদ আমেরিকায় মানুষ চিকিৎসা পায়নি-ওষুধ পায়নি। অন্যদিকে বাংলাদেশ সুচারু দক্ষতার সাথে করোনাকে মোকাবেলা করেছে। আমাদের জীবনযাপন বা অর্থনীতি কেবল সচল ছিলোনা আমাদের জাতীয় প্রবৃদ্ধি অন্যদেরকে ছাড়িয়ে গেছে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আজ ঢাকায়, ঢাকাস্থ বৃহত্তর বগুড়া জেলা সমিতির ইফতার মাহফিল উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় ডিজিটাল পদ্ধতিতে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান্।
করোনাকালে জীবনযাত্রা সচল সজিব রাখার জন্য ডিজিটাল প্রযুক্তি কাজ করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আমাদের বুঝতে হবে করোনার আগের জীবনধারা এখন আর বিদ্যমান নেই এবং সামনের দিন এখনকার অবস্থায় বিরাজ করবে না। ব্যবসা-বাণিজ্য ডিজিটাল ব্যবসায় রূপান্তর হবে।প্রচলিত শিক্ষা পদ্ধতিকে রূপান্তর করবে মিশ্র বা ডিজিটাল শিক্ষা পদ্ধতি। এই ক্ষেত্রে শ্রেণি-কক্ষের পাশাপাশি অনলাইনেও শিক্ষা কার্যক্রম চলবে। মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ও বাস্তবায়িত ডিজিটাল বাংলাদেশ কর্মসূচিকে অনুন্নত কৃষিভিত্তিক অর্থনীতির বাংলাদেশ গত ১৩ বছরে বিস্ময়কর অগ্রগতি অর্জন সবচেয়ে বড় হাতিয়ার বলে উল্লেখ করেন। তিনি বলেন আগামী দিনে মৎস্য ও কৃষিখাতেও ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের দ্বারপ্রান্তে আছে বাংলাদেশ। মোবাইল ফোনে আইওটি যন্ত্রই কৃষককে বলে দিবে কখন তার জমিতে সার বা সেচ দিতে হবে এবং কী পরিমান লাগবে সেটাও জানতে পারবে। মাছ চাষেও এই প্রযুক্তি আমূল রূপান্তর ঘটাবে বলে ডিজিটাল প্রযুক্তি বিকাশের এই অগ্রদূত দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, করোনাকালে দেশে একহাজার জিবিপিএস ব্যান্ডউইদথ ব্যবহৃত হতো, করোনাকালে তা বেড়ে ৩৪শত জিবিপিএসে উন্নীত হয়েছে। দুই হাজার আট সালেও দেশে মাত্র ৮ লাখ মানুষ ইন্টারনেট ব্যবহার করতো বর্তমানে তা ১৩ কোটিতে উন্নীত হয়েছে উল্লেখ করে বলেন, ইন্টারনেট মানুষের জীবনের শ্বাস-প্রশ্বাসের মতো আবশ্যিক হয়ে পড়েছে।
বৃহত্তর বগুড়া জেলা সমিতির সভাপতি কেএইচ এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম তালুকদার বক্তৃতা করেন।
স্টাফ রিপোর্টার:রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার (১৫ আগস্ট) দুপুরে ইন্টারনেটের গতি কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েন ব্যবহারকারীরা। প্রায় আড়াই ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এ সময় দেশের আন্তর্জা ...
ডেস্ক রিপোর্ট: মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স অ্যান্ড সার্ভিসেস (মাইডাস)-এর সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে তরুণদের জন্য দুই বছর মেয়াদি দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালু করেছে মেটলাইফ ফাউন্ডেশ ...
স্টাফ রিপোর্টার: প্রযুক্তি ও তথ্যনিরাপত্তা পেশাজীবীদের আন্তর্জাতিক সংগঠন আইসাকা (ISACA) ঢাকা চ্যাপ্টারের ২০২৬–২০২৮ মেয়াদের বোর্ড অব ডিরেক্টরস নির্বাচন সম্প্রতি একটি বিশেষ সাধারণ সভার (Special General ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-তে আন্তর্জাতিক প্রযুক্তি উৎসব ‘অটোমেক ২.০’ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথ ...
সব মন্তব্য
No Comments