তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ তালায় এসএসসি পরীক্ষার্থী বোরহান মোড়লের তৈরি প্লেন উড়ছে আকাশে।
সাতক্ষীরার তালা উপজেলার পল্লীতে করোনাকালীন অবসরকে কাজে লাগিয়ে প্লেন বানিয়ে এলাকাবাসীকে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে এসএসসি পরীক্ষার্থী বোরহান মোড়ল। সে উপজেলার আলাদিপুর গ্রামের আতিয়ার মোড়লের ছেলে।
চলতি বছর তালা বি.দে সরকারি বিদ্যালয়ের থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে বোরহান। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ইউটিউবে ভিডিও দেখে প্লেন বানাতে আগ্রহী হয়ে ওঠে সে। ১১ বার চেষ্টার পর প্লেনটি উড়াতে সফল হয় বোরহান। এখন তার তৈরি প্লেনটি দেখতে ভিড় জমায় সাতক্ষীরার তালা উপজেলার সদর ইউনিয়নের আলাদিপুর জাতপুরের মানুষ।
জানা গেছে, ককশিট, মোটরসহ অন্যান্য সরঞ্জামের সমন্বয়ে ৪ ফুট দৈর্ঘ্যের এই প্লেনটি তৈরি করতে তার খরচ হয়েছে প্রায় ৫০ হাজার টাকা। প্রথম দশবার ব্যর্থ হলেও এগারো বার চেষ্টার পর সবাইকে তাক লাগিয়ে দিয়ে প্লেনটি উড়াতে সফল হয় সে। প্লেনটি ১ কিলোমিটার পর্যন্ত উড়তে সক্ষম। তার এই উদ্ভাবনে পাশে থেকে আর্থিক ও মানসিকভাবে সহযোগিতা করেছে তার পরিবার।
প্লেন তৈরির অভিজ্ঞতা জানিয়ে বোরহান মোড়ল জানায়, ‘করোনাকালীন অবসরে আমি ইউটিউব দেখতাম। হঠাৎ একদিন দেখতে পাই একটি ভিডিওতে প্লেন তৈরি করছে। বিষয়টি দেখে আমি আগ্রহী হই। পরবর্তীতে বিভিন্ন অনলাইন সাইটে গিয়ে প্লেন তৈরির সরঞ্জাম অর্ডার করি। ককশিট, মোটরসহ অন্যান্য সরঞ্জাম দিয়ে প্লেনটি তৈরি করা হয়েছে। প্রথমদিকে এটিকে উড়াতে পারছিলাম না। ১০ বার চেষ্টা করে ব্যর্থ হয়েছি। ১০টি প্লেনের সরঞ্জাম নষ্ট হয়েছে এতে সব মিলিয়ে ৫০ হাজার টাকা ক্ষতি হয়েছে আমার। শেষে প্লেন তৈরি করতে সক্ষম হয়েছি এবং সেটা এখন সফলভাবে আকাশে উড়ছে। পরবর্তীতে পরিকল্পনা রয়েছে ভিন্নধর্মী আরও কিছু করার।’
স্টাফ রিপোর্টার: দেশের দ্রুতগতির ডিজিটাল অগ্রযাত্রাকে টেকসই ও নিরাপদ করতে সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল ট্রাস্ট নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্ ...
ডেস্ক রিপোর্ট: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য ‘অপো ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রাম’ চালু করেছে। এই প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা সৃজনশীল ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সাইবার নিরাপত্তা ইকোসিস্টেম জোরদার করতে ইন্টেনসিভ ওয়ার্কশপের মাধ্যমে আজ মঙ্গলবার ২৩ জুন শুরু হচ্ছে ‘ফিনিক্স সামিট ২০২৬’। দেশের অন্যতম শীর্ষ সাইবার সিকিউরিটি প্ল্যাটফর্ম দ্ ...
স্টাফ রিপোর্টার: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তিতে এগিয়ে থাকতে এবং ব্যবহারকারীদের সম্পৃক্ততা আরও বাড়াতে ফেসবুকে (Facebook) আমূল পরিবর্তন আনছে মেটা (Meta)। সোমবার, ১৬ জুন ২০২৬ এক ব্লগ পোস্টে ...
সব মন্তব্য
No Comments