রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন উপাচার্যের (ভিসি) দায়িত্ব পেয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মামুন-অর রশিদ। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে বরিশাল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৩ (সংশোধিত)'র ১০ (১) ধারা অনুযায়ী ড. মো. মামুন-অর রশিদকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
একইসাথে যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ পর্যন্ত তিনি ভিসির দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
নতুন উপাচার্য পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ছিলেন। ২০২৫ সালের ১৩ মে তৎকালীন উপাচার্য শুচিতা শরমিনের সঙ্গে তার নিয়োগ বাতিল করে মন্ত্রণালয়। প্রায় এক বছর পর এবার তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সপ্তম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নতুন উপাচার্য নিয়োগের খবরে আন্দোলনরত শিক্ষকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। শিক্ষকরা বলেন, আমাদের দাবি ছিল উপাচার্যকে সরিয়ে দেওয়া। সে দাবি পূরণ হয়েছে। এখন শিক্ষকরা সভা করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন। আন্দোলন স্থগিত করে নতুন উপাচার্যের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানের চেষ্টা করা হবে। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ে পরপর তিনজন উপাচার্য আন্দোলনের মুখে মন্ত্রণালয় কর্তৃক সরিয়ে দেওয়া হল।
এর আগে আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বদরুজ্জামান ভূঁইয়া ও শুচিতা শরমিনকে সরিয়ে দেওয়া হয়। সর্বশেষ অধ্যাপক মোহাম্মদ তৌফিক আলমকেও সরিয়ে দেওয়া হল।
উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বিভিন্ন প্রশাসনিক দপ্তরে আন্দোলনকারী শিক্ষকদের দেয়া তালা বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ তৌফিক আলমের উপস্থিতিতে প্রশাসনিক দপ্তরের তালা ভেঙে দাপ্তরিক কাজ শুরু করেন কর্মকর্তারা। এর কয়েক ঘণ্টার মধ্যেই নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন আসে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ১১ মে পদোন্নতির দাবিতে আন্দোলনকারী শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে তালা ঝুলিয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেন। শিক্ষকদের দাবি আদায়ে শাটডাউন কর্মসূচিতে শিক্ষার্থীদের ৪৬টি পরীক্ষা বাতিল হয়েছে। এতে শিক্ষার্থীদের সেশনজট চরম আকার ধারণ করছে। বিশেষ করে অনার্স ফাইনাল ইয়ারের শিক্ষার্থীরা তীব্র ভোগান্তিতে পরেছেন। অনার্স শেষ করতে না পারায় সরকারি চাকরির পরীক্ষাগুলোতে আবেদন করতে পারছেন না শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: নানা আয়োজন-অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এবার দিবসের প্রতিপাদ্য ছিল ‘শিক্ষা-গবেষণা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় রাজ ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: কয়েন দিয়ে দ্রুততম সময়ে টাওয়ার বানিয়ে নাম লিখিয়েছিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে। পরের বার চপস্টিক দিয়ে ভাত খাওয়ার রেকর্ডও যায় তার দখলে। এবার কাগজ দিয়ে দ্রুততম সময়ে স্নো-ফ্ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, চিকিৎসা ও পুনর্বাসন সেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং এ খাতে গবেষণা ও উদ্ভাবনকে এগিয়ে নিতে প্রয়াস ইনস্টিটিউট অব স্পেশাল এডুকে ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলোর (LMICs) জন্য সাশ্রয়ী, সহজলভ্য ও টেকসই স্বাস্থ্যপ্রযুক্তি উদ্ভাবন ও প্রয়োগ নিয়ে ‘International Conference on Appropriate Technology for Healthcare ...
সব মন্তব্য
No Comments