মো মোস্তাফিজুর রহমান: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(বশেমুরবিপ্রবি) 'রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডিজ সোসাইটি' সংগঠনের নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পরিসংখ্যান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহাদুজ্জামান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সিএসই বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাহসিন আহমেদ চৌধুরী।
আজ ১১জুন(মঙ্গলবার) বিকেল ৫ ঘটিকায় সংগঠনটির উপদেষ্টামন্ডলী এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র উপদেষ্টা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
জানা যায়, চলতি বছরের জুন মাসে পূর্ববর্তী কমিটি (২০২৩-২৪) এর মেয়াদ শেষ হয়ে যায়। ফলে আজ ২৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়েছে। নবনির্বাচিত কমিটিতে সহ- সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রসায়ন বিভাগ ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নওরোজ আহমদ এবং এআইএস বিভাগ ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ অহিদ। এছাড়া সহ সাধারণ সম্পাদক হিসেবে মোঃ আল শাহরিয়ার এবং লামিয়া ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ তাহমিদুর রহমান এবং বর্ষণ সাহা, অফিস সম্পাদক মেহেদী হিসেবে হাসান আফমাম ,সহ অফিস সম্পাদক মোঃ মাহাদি হাসান নয়ন এবং মোদাচ্ছের হোসেন তূর্য।
এছাড়া কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে ট্রেজারার জোবায়ের শেখ, হেড অফ রিসার্চ অ্যান্ড কন্টেন্ট ডেভেলপমেন্ট মোঃ আব্দুর বাসার , কো হেড অফ রিসার্চ অ্যান্ড কন্টেন্ট ডেভেলপমেন্ট শেখ আল হারুন ও সাকিব আহমদ, হেড অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ডিজাইন মোঃ সাজিদ বিন হামিদ ,কো হেড অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ডিজাইন শ্রেয়সী সরকার নিপা , ও মন্দিরা ভক্ত , হেড অফ অপারেশন মোহাম্মদ ,কো হেড অফ অপারেশন দীপক বিশ্বাস প্রিন্স ও হাবিবা খানম , হেড অফ ইভেন্ট ম্যানেজমেন্ট আলী হাসান রিওন কো হেড অফ ইভেন্ট ম্যানেজমেন্ট আফনান বিনতে আহসান ও আফিয়া তাবাচ্ছুম, হেড অফ পি আর অ্যান্ড মিডিয়া নূর মোহাম্মদ কাইস ,কো হেড অফ পি আর অ্যান্ড মিডিয়া নাসরিন সুলতানা এবং সুরঞ্জিত সাহা শুভ।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান ড. আব্দুল্লাহ-আল-মামুনকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ ...
ডেস্ক রিপোর্ট: নতুন স্কুলব্যাগ আর শিক্ষা উপকরণ হাতে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে চট্টগ্রামের লালখান বাজারের রেলওয়ে এমপ্লয়িজ গার্লস’ হাই স্কুলের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা নতুন স্কুল ব্যাগ ও শিক্ষা উ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের টেকসই স্থাপত্য নিয়ে ‘সাসটেইনেবল আর্কিটেকচার প্র্যাকটিস’ শীর্ষক গবেষণাধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ কাউন্সিল ও বেঙ্গল ইনস্টিটিউট ফর আর্কিটেকচার, ল্যান্ডস্কেপস অ্যান্ড স ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের লম্বা ছুটি শুরুর আগের দিন আগামীকাল শনিবার দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এক অফিস আদেশে এই সি ...
সব মন্তব্য
No Comments