ডেস্ক রিপোর্ট: তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে এ বছরের সেরা অফার। এখন রিয়েলমি ৯ সিরিজের ফোন ক্রয়ের সময় পাওয়া যাবে অভাবনীয় ৫,০০০ টাকা পর্যন্ত মূল্যছাড়।
রিয়েলমি ৯ সিরিজের ফোনগুলো তরুণদের মাঝে বেশ জনপ্রিয়। বিশেষ করে, এই সিরিজের ‘প্রো’ ডিভাইসগুলোতে আছে অসাধারণ ক্যামেরা, দৃষ্টিনন্দন ডিজাইন ও অত্যাধুনিক প্রযুক্তির মিশেল। মিড-রেঞ্জ ফোনে ফ্ল্যাগশিপ ফিচারের অভিজ্ঞতা প্রদান করার জন্য ৯ সিরিজের ফোনগুলো ব্যবহারকারীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। দারুণ ক্যামেরা, নান্দনিক ডিজাইন ও শক্তিশালী ব্যাটারি এর মতো ফ্ল্যাগশিপ-লেভেল ফিচার এবং শক্তিশালী প্রসেসর সম্বলিত এ ফোনগুলো এ সেগমেন্টের ফোনগুলোর মধ্যে সেরা পারফরমেন্স নিশ্চিত করে। এমন দুর্দান্ত সব ফোন আকর্ষণীয় মূল্যে কেনার সুযোগ নিয়ে এসেছে রিয়েলমি।
এই সিরিজের ফোনে ৫ হাজার টাকা পর্যন্ত মূল্যছাড় পাওয়া যাচ্ছে। এখন, রিয়েলমি ৯ ফোরজি (৮জিবি র্যাম+১২৮জিবি স্টোরেজ) ২ হাজার টাকা ছাড়ে মাত্র ২৪,৯৯৯ টাকায়, রিয়েলমি ৯ প্রো ফাইভজি (৮জিবি র্যাম+১২৮জিবি স্টোরেজ) ৪ হাজার টাকা ছাড়ে মাত্র ২৭,৯৯৯ টাকায় এবং রিয়েলমি ৯ প্রো+ ফাইভজি (৮জিবি র্যাম+১২৮জিবি স্টোরেজ) ৫ হাজার টাকা ছাড়ে মাত্র ৩৪,৯৯৯ টাকায় ক্রয় করা যাবে।
পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত চলবে এই মূল্যছাড়। সারাদেশে রিয়েলমি’র যেকোনো আউটলেটে উপভোগ করা যাবে এই অফার। কেনার জন্য নিকটস্থ রিয়েলমি ব্র্যান্ডশপের বিস্তারিত জানতে ভিজিটঃ https://www.realme.com/bd/store-address
স্টাফ রিপোর্টার:রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার (১৫ আগস্ট) দুপুরে ইন্টারনেটের গতি কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েন ব্যবহারকারীরা। প্রায় আড়াই ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এ সময় দেশের আন্তর্জা ...
ডেস্ক রিপোর্ট: মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স অ্যান্ড সার্ভিসেস (মাইডাস)-এর সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে তরুণদের জন্য দুই বছর মেয়াদি দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালু করেছে মেটলাইফ ফাউন্ডেশ ...
স্টাফ রিপোর্টার: প্রযুক্তি ও তথ্যনিরাপত্তা পেশাজীবীদের আন্তর্জাতিক সংগঠন আইসাকা (ISACA) ঢাকা চ্যাপ্টারের ২০২৬–২০২৮ মেয়াদের বোর্ড অব ডিরেক্টরস নির্বাচন সম্প্রতি একটি বিশেষ সাধারণ সভার (Special General ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-তে আন্তর্জাতিক প্রযুক্তি উৎসব ‘অটোমেক ২.০’ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথ ...
সব মন্তব্য
No Comments