যুক্তরাষ্ট্র-ইরান সংকটের কূটনৈতিক সমাধান অনিশ্চিত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সামরিক উত্তেজনা ও হামলা-পাল্টা হামলার মধ্যে কূটনৈতিক সমাধানের কোনো সুস্পষ্ট অগ্রগতি না হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের মধ্যে তাৎক্ষণিক সমঝোতার সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়ায় বাজারে সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রভাবেই ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম বেড়েছে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, মঙ্গলবার লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি প্রায় ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ৮৪ দশমিক ৮৯ মার্কিন ডলারে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮১ দশমিক ১১ ডলারে ওঠে। আগের কার্যদিবসে সম্ভাব্য শান্তি আলোচনা নিয়ে আশাবাদের কারণে তেলের দাম কমলেও নতুন করে আলোচনা অনিশ্চিত হয়ে পড়ায় সেই পতনের বড় অংশই পুষিয়ে নিয়েছে বাজার।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার সম্ভাবনার কথা উল্লেখ করলেও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, বর্তমানে কোনো আলোচনা চলছে না এবং এ ধরনের কোনো বৈঠকও নির্ধারিত নেই। দুই পক্ষের পরস্পরবিরোধী অবস্থান বাজারে অনিশ্চয়তা আরও বাড়িয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালিতে নিরাপত্তা ঝুঁকি অব্যাহত থাকায় বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটতে পারে—এমন আশঙ্কাও বিনিয়োগকারীদের মধ্যে রয়ে গেছে।
বিশ্লেষকদের মতে, বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত অপরিশোধিত তেলের একটি বড় অংশ হরমুজ প্রণালির মাধ্যমে পরিবহন করা হয়। এ কারণে ওই অঞ্চলে সামরিক উত্তেজনা বাড়লেই আন্তর্জাতিক তেলের বাজারে ঝুঁকির প্রিমিয়াম বেড়ে যায়। বর্তমানে কয়েকটি জাহাজ বিকল্প রুট ব্যবহার করলেও দীর্ঘমেয়াদে পরিবহন ব্যয়, বীমা খরচ এবং সরবরাহ শৃঙ্খলে চাপ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জ্বালানি বাজার বিশ্লেষকদের ভাষ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত নিরসনে কার্যকর কূটনৈতিক অগ্রগতি না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক তেলের বাজারে অস্থিরতা অব্যাহত থাকতে পারে। ফলে আগামী দিনগুলোতেও অপরিশোধিত তেলের দামে ওঠানামা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে, যা বৈশ্বিক জ্বালানি বাজারের পাশাপাশি আমদানি-নির্ভর দেশগুলোর অর্থনীতিতেও প্রভাব ফেলতে পারে।
পঞ্চগড় প্রতিনিধি: দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ী স্থলবন্দর দিয়ে ৯ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় দুই দেশের পাসপোর্ট-ভিসাধারী যাত্রীদের পারাপার স্বাভ ...
স্টাফ রিপোর্টার: দুই মন্ত্রীর কড়া হুঁশিয়ারির পর পূর্বঘোষিত ধর্মঘট প্রত্যাহার করেছে এলপিজি অপারেটরদের সংগঠন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধর্মঘট প্রত্যাহারের ঘো ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম নির্ধারণ করেছে। আজ ১৩ অক্টোবর, ২০২৬ সোমবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হবে।বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসি ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত ‘আলফা স্টোর’ চালু করেছে অনার। দেশের প্রথম এ আলফা স্টোরে অনারের সর্বাধুনিক প্রযুক্তিপণ্য, স্মার্ট ডিভাইস ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআ ...
সব মন্তব্য
No Comments