ডেস্ক রিপোর্ট: মুঠোফোন বৃষ্টিতে ভিজে গেলে বা পানিতে পড়ে যাওয়ার পর অনেকেই পরামর্শ দেন চালের মধ্যে রেখে শুকিয়ে নিতে। এতে ফোনটি বাঁচানো যাবে। চালের পাত্র বা বস্তার মধ্যে ফোনটি রেখে শুকানোর চেষ্টা করেন অনেকেই।
যাঁদের পানিরোধী স্মার্টফোন নেই, পানি তাঁদের জন্য ভীতিকরই বটে। আইফোন-৭, স্যামসাং গ্যালাক্সি এস-৭ কিংবা সনি এক্সপেরিয়া এক্সজেড ফোনের আগের ফোনগুলোর বড় শত্রু পানি। পুরোনো কোনো ফোন যদি সুইমিংপুলের পানিতে ফেলে দেন, তবে ফোনটি নষ্ট হওয়ার আশঙ্কাই বেশি। অনেকেই মনে করেন, পানিতে পড়ে গেলে দ্রুত চালের মধ্যে রেখে ফোনসেটটি বাঁচানো যাবে। ইন্টারনেটে এমন তথ্য ভূরি ভূরি।
আসল সত্যিটা জানা যাক। চাল জলীয় পদার্থ শোষণ করে, এটা ঠিক। তবে পানির সংস্পর্শে চালও ভিজে যায় এবং একধরনের রস নিঃসরণ করে। চাল মুঠোফোনের বাইরে লেগে থাকা পানির কিছুটা শোষণ করতে পারে, এই যা। কিন্তু ফোনের ভেতরে ঢুকে পড়া পানি চালের পক্ষে বের করা বা শোষণ করা সম্ভব নয়।
ফোনের ওপরে থাকা পানি চালের সূক্ষ্ম গুঁড়ার সঙ্গে মিশে মাড়ের মতো তরল তৈরি হয়, যা ফোনের ভেতরে জমে থাকা পানি শুকানো তো দূরের কথা, উল্টো যন্ত্রাংশের ক্ষতি করে। তাই ভেজা মুঠোফোন চালের মধ্যে রাখলে এর ক্ষতিই বেশি হবে।
ভেজা ফোন চালের মধ্যে রেখে দেওয়ার সমাধানটা শুধুই প্রচলিত ধারণা বা মিথ। এর বৈজ্ঞানিক কোনো ভিত্তি বা সত্যতা নেই।
প্রথম আলো
স্টাফ রিপোর্টার:রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার (১৫ আগস্ট) দুপুরে ইন্টারনেটের গতি কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েন ব্যবহারকারীরা। প্রায় আড়াই ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এ সময় দেশের আন্তর্জা ...
ডেস্ক রিপোর্ট: মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স অ্যান্ড সার্ভিসেস (মাইডাস)-এর সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে তরুণদের জন্য দুই বছর মেয়াদি দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালু করেছে মেটলাইফ ফাউন্ডেশ ...
স্টাফ রিপোর্টার: প্রযুক্তি ও তথ্যনিরাপত্তা পেশাজীবীদের আন্তর্জাতিক সংগঠন আইসাকা (ISACA) ঢাকা চ্যাপ্টারের ২০২৬–২০২৮ মেয়াদের বোর্ড অব ডিরেক্টরস নির্বাচন সম্প্রতি একটি বিশেষ সাধারণ সভার (Special General ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-তে আন্তর্জাতিক প্রযুক্তি উৎসব ‘অটোমেক ২.০’ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথ ...
সব মন্তব্য
No Comments