ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্মচারী ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির চতুর্থ সাধারণ নির্বাচনে মো. আনোয়ার হোসেন সভাপতি এবং শাহাদৎ হোসেন খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ইউজিসি ভবনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
কমিটির অন্য নির্বাচিত সদস্যরা হলেন - সহ-সভাপতি মো. লিটন মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম জীবন, কোষাধ্যক্ষ মো. বাবু হোসেন, প্রচার সম্পাদক মো. জাকির হোসেন, দপ্তর সম্পাদক মো. আমিনুল ইসলাম এবং সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক ইব্রাহীম সরদার।
সকাল ১০ টা থেকে বেলা ১টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ভোট গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মো. নাসির উদ্দন। নির্বাচনে ১৮৩ জন ভোটারের মধ্যে ১৮২ জন ভোট দেন।
৯-সদস্য বিশিষ্ট এই কার্যানির্বাহী কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।
চট্টগ্রাম অফিস: রাঙামাটিতে টানা ৫ দিনের ভারী বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগের কারণে আজ বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলার সকল সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার ৮ জুল ...
ডেস্ক রিপোর্ট: ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)-এর ২০২৬ সালের বার্ষিক সমাবর্তন গতকাল মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর লে মেরিডিয়ান, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সমাবর্তনে মোনাশ ইউনিভার্সিটি ফাউন্ডেশন ইয়ার (এ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে অনুষ্ঠিত ইতিহাস বিভাগের ২০তম সেমিস্টার ব্যাচের নবীনবর ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম। তিনি বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ভাইস ...
সব মন্তব্য
No Comments